কানাডার ভিসা নিয়মে পরিবর্তন, সমস্যা বাড়াবে কি ভারতীয় শিক্ষার্থী ও কর্মীদের জন্যে?
কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা ক্রমবর্ধমান, তবে সাম্প্রতিক অভিবাসন নীতি পরিবর্তন শিক্ষার্থীদের জন্য নতুন সমস্যা তৈরি করেছে।
কানাডা সরকারের নতুন নির্দেশিকার মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে, যা বিশেষ করে ভারতীয় এবং অন্যান্য বিদেশি শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা হ্রাসের পরিকল্পনা
কানাডার ফেডারেল সরকার ২০২৪ সালে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তির হার ৩৫% এবং ২০২৫ সালে অতিরিক্ত ১০% কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বহু শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ হারাতে পারেন।
- নতুন নির্দেশিকা অনুযায়ী, ৩১ জানুয়ারি থেকে সীমান্ত কর্মকর্তারা অস্থায়ী বসবাসের নথি (TRV এবং eTA) বাতিল করতে পারবেন।
- এতে কানাডায় পড়তে আসা ছাত্র-ছাত্রীদের পাশাপাশি কর্মী ও দর্শনার্থীদেরও প্রভাবিত করবে।
- সরকার বলছে, এই পরিবর্তনের লক্ষ্য হল কানাডার অর্থনীতি, আবাসন সংকট এবং জনসেবার ওপর অতিরিক্ত চাপ কমানো।
থম্পসন রিভার্স ইউনিভার্সিটির (TRU) গবেষণায় দেখা গেছে,
- ৫৫% শিক্ষার্থী আবাসন সংকটে পড়েছেন এবং ভাড়া বাজারে বর্ণগত বৈষম্যের সম্মুখীন হয়েছেন।
- আর্থিক সংকট: এক-তৃতীয়াংশ শিক্ষার্থী পর্যাপ্ত আর্থিক সহায়তা পাচ্ছেন না।
- কর্মসংস্থানের চ্যালেঞ্জ: চাকরি খোঁজার সময় অনেক শিক্ষার্থী বৈষম্যের শিকার হচ্ছেন।
- ২০১৬ সালের তুলনায় ২০২৪ সালে ক্যাম্পাসে বর্ণবাদের হার কমেছে, তবে চাকরি ও বাসস্থান খোঁজার সময় অনেকেই বৈষম্যের অভিযোগ তুলেছেন।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ কী?
কানাডার নতুন নীতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করলেও সরকার বলছে, এটি দেশের অর্থনীতিকে সুসংহত করার জন্য জরুরি। তবে বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ কমিয়ে দিতে পারে এবং কানাডার বৈচিত্র্যময় শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে অদূর ভবিষ্যতে।
আন্তর্জাতিক শিক্ষার্থীরা কি কানাডায় উচ্চশিক্ষার সুযোগ হারাবে, নাকি নতুন নির্দেশিকার সাথে খাপ খাইয়ে নেবে? সময়ই দেবে এর উত্তর।












Click it and Unblock the Notifications