নূপুর শর্মা ইস্যুতে কেন মৌন বাংলাদেশ? নেপথ্যে কোন কারণ
নূপুর শর্মা ইস্যুতে কেন মৌন বাংলাদেশ? নেপথ্যে কোন কারণ
বিতর্কের সূত্রপাত একটি জাতীয় টিভি চ্যানেলে বিজেপি মুখপাত্র (বর্তমানে বহিষ্কৃত) নূপুর শর্মার নবী মহম্মদকে নিয়ে বলা একটি বক্তব্য নিয়ে৷ নূপুরের বক্তব্যটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর থেকে দেশে ও বিদেশের মুসলিমরা নূপুরের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে৷ ভারতেও মুসলিম সম্প্রদায়ের বড় অংশ রাজ্যে রাজ্যে রাস্তায় নেমে বিক্ষোভ ও হিংসাত্মক আন্দোলনের মাধ্যমে নূপুরের শাস্তি দাবি করছে। কিন্তু এসবের মধ্যে অদ্ভুতভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী হওয়া সত্ত্বেও এসব থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে বাংলাদেশ।

নবীর অপমান ইস্যুতে কী বলেছে বাংলাদেশ?
দুই প্রাক্তন বিজেপি নেতার ইসলাম ধর্মের বিশ্ব নবীর বিরুদ্ধে করা অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে ২০টির মতো দেশের মুসলিম নাগরিকরা। বিভিন্ন ইসলামি সংস্থা বিবৃতি জারি করেছে, এবং কয়েকজন ভারতীয় রাষ্ট্রদূতকে ড্রেসিং ডাউন করার জন্য তলব করেছে। কিন্তু পুরো বিষয় নিয়ে বাংলাদেশ একেবারেই নীরব। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে আমরা নবীজির সম্মানে আপস করছি না। মহানবী (সা.)-এর প্রতি অবমাননা যখনই হোক না যেখানেই ঘটুক আমরা তার তীব্র নিন্দা জানাই। তবে ভারত সরকার ব্যবস্থা নিয়েছে এবং আমরা তাদের ধন্যবাদ জানাই। আমরা তাদের অভিনন্দন জানাই। এখন আইন তার নিজস্ব পথেই চলবে। বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ গত সপ্তাহে এরকমই মন্তব্য করেছেন৷

কিন্তু কেন বাংলাদেশ নূপুর শর্মা ইস্যুতে ভারত বিরোধিতার রাস্তায় হাঁটেনি?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বাংলাদেশের মন্ত্রী মাহমুদের প্রশংসা অবশ্যই অস্বাভাবিক। মোদী ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো, তার নিজের শাসক দলের নেতাদের করা নবী সম্পর্কে মন্তব্যের কারণে প্রধানমন্ত্রী তার বিদেশ নীতির বিষয়ে পিছিয়ে গিয়েছেন। নবীর সমালোচনা ইসলামী বিশ্বে স্পষ্টতই আঘাত করছে। তবে প্রধানমন্ত্রী সম্ভবত জুনের শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করবেন৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ স্বাস্য থেকে পরিকাঠামো সহ বিভিন্ন বিষয়ে ভারতের উপর নির্ভরশীল৷ এবং একই সঙ্গে করোনা কালে ও তারপরে মলদী সরকার যে ভাবে বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেটারই প্রতিদান সরূপ ভারত বিরোধিতার রাস্তায় হাঁটেনি বাংলাদেশ।

নূপুর শর্মা বির্তকে কড়া বিরোধিতার রাস্তয় হেঁটেছে কাতার
কিছুতেই থামতে চাইছে না নূপুর শর্মা বির্তক! এই ইস্যুতে বাংলাদেশ ভারত বিরোধিতার রাস্তায় না হাঁটলেও বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার নবী মহম্মদকে নিয়ে বক্তব্যের কারনে কী এবার ভারতীয় ফুটবল সমর্থকদের কাতারে বিশ্বকাপ দেখা বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে! অন্তত আপাতত সেরকমই একটি ইঙ্গিত মিলেছে, এক ভারতীয় ফুটবল সমর্থকের দাবি থেকে! টুইটারে দাবি করা হয়েছে এক ভারতীয় ফুটবল সমর্থকের ভিসা আটকে দিয়েছে কাতার! ওই ফুটবল সমর্থকের বন্ধুর দাবি তাঁর কাছে কাতার ফুটবল বিশ্বকাপের বৈধ টিকিট রয়েছে তা সত্ত্বেও তাঁর কাতারে থাকার আবেদন বাতিল করেছে দেশটির সংশ্লিষ্ট কতৃপক্ষ। এবং কারণ হিষেবে বলা হয়েছে, আপাতত ভারতীয়দের কাতারে থালার অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে আলোচন করছে ইসলামিক দেশটি।
-
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ












Click it and Unblock the Notifications