‘‌ইমিউনিটি পাসপোর্ট’‌ প্রদানের বিষয়ে সতর্ক করল হু

করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে যাওয়ার পরও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যায়। শরীরে একবার সার্স–কোভ–২ ভাইরাস সংক্রমিত হলে দ্বিতীয়বার আর যে সংক্রমণ হবে না এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। অর্থাৎ, একবার কোভিড–১৯ আক্রান্ত ব্যক্তি আরেকবার এ রোগে আক্রান্ত হওয়ার পূর্ণ ঝুঁকিতে রয়েছেন। হু আরো জানিয়েছে, একবার কোভিড–১৯–এ আক্রান্ত হলে শরীরে নিশ্চিতভাবেই প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে এর কোনো নিশ্চয়তা নেই। এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে সংস্থাটি। বিবৃতিতে '‌ইমিউনিটি পাসপোর্ট’‌ প্রদান করা নিয়ে সতর্ক করেছে হু।

ইমিউনিটি পাসপোর্ট নিয়ে সতর্কতা হু-এর


এই '‌ইমিউনিটি পাসপোর্ট’‌ বা '‌ঝুঁকিহীন শংসাপত্র’‌ মানুষকে পুনরায় সফর করতে দেবে ও তাদের কাজে ফেরার অনুমতি দেবে। অনেক দেশই এই '‌ইমিউনিটি পাসপোর্ট’‌ দেওয়ার পক্ষে কথা বলেছে। যদিও জেনেভার রাষ্ট্রপুঞ্জের স্বাস্থ্য সংস্থা শনিবার এক বৈজ্ঞানিক ব্রিফ প্রকাশ করে জানিয়েছে যে এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

হু বলেছে, এখনও পৃথিবীর কেউ ঝুঁকিমুক্ত, এমন প্রমাণ প্রদান করার মতো সময় আসেনি। কোনও দেশ এটি করলে সেটি হবে পুরো বিশ্বকে ঝুঁকিতে ফেলা। এর আগে লাতিন আমেরিকার দেশ চিলি জানিয়েছিল, তারা কোভিড–১৯ থেকে সুস্থ হয়ে ওঠা বাসিন্দাদের '‌হেলথ পাসপোর্ট’ প্রদান করবে। এরপর আরো বেশ কয়েকটি দেশও একই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

হু আরও জানিয়েছে যে নতুন করোনা ভাইরাসের অ্যান্টিবডিগুলি কতটা কার্যকর বা তাদের নির্ভুলতা এবং নির্ভরযোগ্যতা নির্ধারণের জন্য আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+