লকডাউন নিয়ে বিরুদ্ধ মত WHO-র, চলে গিয়েও ফিরে আসতে পারে করোনা ভাইরাস
লকডাউন নিয়ে বিরুদ্ধ মত WHO-র, চলে গিয়েও ফিরে আসতে পারে করোনা ভাইরাস
করোনা ভাইরাস সংক্রমণ দূর করতে গোটা বিশ্ব যখন লকডাউনের পথে হাঁটছে ঠিক তখনই তার বিরুদ্ধ মত জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। সংস্থার বিশেষজ্ঞরা জানাচ্ছে তড়িঘড়ি করোনা সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা করে ফেললেই হবে না। যেকনও মুহূর্তে আবার ফিরে আসতে পারে এই মারণ ভাইরাস। তাই সবার আগে রোগীর সঠিক চিকিৎসা হওয়া অত্যন্ত জরুরি। নইলে আবার ফিরে আসবে করোনা ভাইরাস।

করোনা সংক্রমণ রুখতে লকডাউন
আজই চরম সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। পশ্চিমবঙ্গ সহ দেশের ৭৫টি জেলা লকডাউন করার সদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হচ্ছে ট্রেন এবং বাস পরিষেবাও। বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে আগেই। পশ্চিমবঙ্গ কলকাতা সহ সব পুরশহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। এর আগে ওড়িশা, পাঞ্জাব এবং রাজস্থানও এই সিদ্ধান্ত নিয়েছে।

লকডাউনের বিরুদ্ধে হু
লকডাউন নিয়ে আবার বিরুদ্ধ মত জানাচ্ছে হু। আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফেই জানানো হয়েছিল সংক্রমণ থেকে বাঁচাই একমাত্র পথ করোনা ভাইরাস দমনের। তারজন্য যতটা সম্ভভ বাড়ির বাইরে লোকজনকে না বেরনোর অনুরোধ করা হয়েছিল। তারপরেই বিশ্বের একাধিক দেশ করোনা সংক্রমণ রুখতে লকডাউনের পথে হাঁটতে শুরু করে। এখন হু আবার লকডাউন নিয়ে অন্য কথা বলতে শুরু করেছে।

ফিরে আসতে পাের করোনা ভাইরাস
করোনা ভাইরাস ফিরে আসতে পারে আবার এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন WHO-র গবেষকরা। মাইক রেয়ান নামে হু-র এক জরুরি অবস্থা মোকাবিলা এক্সপার্ট জানিয়েছেন করোনা ভাইরাস নির্মুল করতে হলে সবার আগে চিকিৎসায় নজর দিতে হবে। কে কে অসুস্থ তাঁদের চিহ্নিত করে সঠিক চিকিৎসা দেওয়া এবং করোনা আক্রান্ত রোগীদের আলাদা করে রাখতে হবে। সেটা আগে জরুরি নইলে লকডাউন উঠে গেলে ফের ছড়াতে শুরু করবে করোনা ভাইরাস।












Click it and Unblock the Notifications