Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তালিবান উত্থানের নেপথ্যে নাটের গুরু কে? সালেহ-র বিস্ফোরক ইন্টারভিউয়ে কাঠগড়ায় পাকিস্তান

তালিবান উত্থানের নেপথ্যে নাটের গুরু কে? সালেহ-র বিস্ফোরক ইন্টারভিউয়ে কাঠগড়ায় পাকিস্তান

একদিকে যখন আফগানিস্তান সহ গোটা বিশ্বের কাছই বড়সড় ত্রাস হয়ে উঠেছে তালিবানেরা। সেখানে শুরু থেকেই তালিবানদের সঙ্গে পাকিস্তান ও চিনের যোগ নিয়ে উঠছে একগুচ্ছ প্রশ্ন। এমতাবস্থায় এবার এক বিশেষ সাক্ষাৎকারে তালিবান এবং বিশ্বরাজনীতির সম্পর্ক নিয়ে অকপট মন্তব্য করলেন দেশের বর্তমান স্বঘোষিত কার্যনির্বাহী প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। সরাসরি প্রশ্ন তুললেন পাকিস্তানি মদত নিয়েও।

বাড়ছে উদ্বেগ

বাড়ছে উদ্বেগ

প্রসঙ্গত উল্লেখ্য, সপ্তাহ খানেক আগেই গোটা আফগানিস্তানের দখল নিয়ে নিয়েছে তালিবানিরা। আর তখই দেশ ছেড়ে পালিয়েছেন নির্বাচিত প্রেসিডেন্ট আশরফ গনি। আর তারপরেই আফগানিস্তানের উপরাষ্ট্রপতি অমরুল্লাহ সালেহ নিজেকে আফগানিস্তানের সংরক্ষক রাষ্ট্রপতি ঘোষণা করেছেন। অন্যদিকে তালিবানেরাও সরকার তৈরিতে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এদিকে বর্তমানে উত্তর বাঘলান প্রদেশের পঞ্জশিরের প্রবেশপথ আনদারাব উপত্যকা দখলে মরিয়া তালিবান গোষ্ঠী৷

প্রশ্নের মুখে ইসলামাবাদের ভূমিকা

প্রশ্নের মুখে ইসলামাবাদের ভূমিকা

সেখানেই আহমদ মাসুদের নেতৃত্বে তালিবানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন আফগানিস্তানের বর্তমান স্বঘোষিত কার্যনির্বাহী প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। ওই এলাকা থেকেই বর্তমানে একটি বিশেষ ইন্টারভিউ দেন তিনি। আর তাতেই পাকিস্তানের ভূমিকার কড়া সমালোচনা করতে দেখা যায় তাঁকে। সালেহর দাবি আমেরিকার টাকায় তালিবানদের পরিষেবা জোগাচ্ছে পাকিস্তান। এমনকী পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ভূমিকা নিয়েও তোলেন একগুচ্ছ প্রশ্ন। যা নিয়ে জোরদার আলোচনা চলছে বিভিন্ন মহলে।

 কাঠগড়ায় পাকিস্তান

কাঠগড়ায় পাকিস্তান

ওই ইন্টারভিউতে আফগানিস্তানে তালিবানদের দখল প্রসঙ্গে বলতে গিয়ে বারবার পাকিস্তানকে কাঠগড়ায় তোলেন সালেহ। এমনকী আফগানিস্তানকে সন্ত্রাসবাদীদের আতুঁড়ঘরে পরিণত করে ফেলার পিছনেও ইসলামাবাদেরই বড় হাত রয়েছে বলে দাবি তাঁর। এই প্রসঙ্গে পাক সরকারের বিরুদ্ধে কার্যত চাঁচাছোলা আক্রমণ শানিয়ে তিনি বলেন, "ওদের বরাবর মদত করে এসেছে পাকিস্তান। পড়শি দেশে ওদের অবাধ যাতায়েত ছিল। আমেরিকাও পাকিস্তানের সহযোগিতাকে উৎসাহিত করার চেষ্টা করেছে বলে আমি মনে করি। তারই খেসারত দিতে হচ্ছে আজ সকলকে"

 আমেরিকার শান্তিচুক্তির টাকা গেছে তালিবানদের হাতে

আমেরিকার শান্তিচুক্তির টাকা গেছে তালিবানদের হাতে

অন্যদিকে পাকিস্তান প্রসঙ্গে সালেহ আরও বলেন, "পাকিস্তানকে তালিবানরা বরাবরই নিজেদের মাটি তৈরির জায়গা হিসাবে ব্যবহার করে এসেছে। পাকিস্তানের শুধু নির্দিষ্ট কোনও এলাকা নয়, গোটা দেশের সরকার থেকে শুরু করে গোটা দেশের মানুষই তাদের কোনও না কোনও ভাবে মদত করে এসেছে। শান্তিচুক্তি ও পাকিস্তানের উন্নয়ন খাতে আমেরিকা যে টাকা পাঠিয়েছে সেই অর্থ ঘুরিয়ে তালিবানি মদতে খরচ হয়েছে।"


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+