কানাডা এবং ব্রিটেন ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর, ২০০৮ সালে অর্থনৈতিক সঙ্কট থেকে বাঁচান দেশকে! কে এই মার্ক কিনি
Who Is Mark Carney: ট্রুডো জমানার শেষ কানাডার মাটিতে! লিবারেল পার্টির নেতা হিসাবে বেছে নেওয়া হল মার্ক কিনিকে। তিনি জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হবেন এবং কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হবেন। একাধিক চ্যালেঞ্চকে মাথায় নিয়েই সে দেশের মসনদে বসবেন মার্ক কিনি। একদিকে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে সামাল দিতে হবে হবে তাঁকে।
ফলে রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায় এক কঠিন সময়ে কানাডার প্রধানমন্ত্রী পদে বসবেন ব্যাঙ্ক অফ কানাডার প্রাক্তন গভর্নর (Who Is Mark Carney) । আর এই পরিস্থিতি কতটা সামাল দিতে পারেন সেদিকে নজর এখন সবার।

Who Is Mark Carney: কে এই মার্ক কিনি?
দীর্ঘ সময় ধরে কানাডার মসনদে ছিলেন জাস্টিন ট্রুডো। সম্প্রতি সে দেশের মাটিতে ট্রুডোর জনপ্রিয়তা কমতে থাকে। একাধিক ইস্যুতে দলের মধ্যেই কোনঠাসা হয়ে পড়েন ট্রুডো। এই অবস্থায় কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার দাবি জোরাল হতে শুরু করে। গত জানুয়ারিতে পদত্যাগের কথা জানান ট্রুডো।
এরপরেই জল্পনা ছিল প্রধানমন্ত্রী পদ নিয়ে। এই অবস্থায় ভোটাভুটির আয়োজন করা হয়। লিবারেল পার্টির নেতৃত্বের দৌড়ে কার্নি বড়সড় জয় পান। মোট ৮৫.৯ শতাংশ ভোট পান। কিন্তু কে এই মার্ক কিনি (Who Is Mark Carney) ? যার হাতে কানাডার ক্ষমতা উঠতে চলেছে।
Who Is Mark Carney: ৫৯ বছরে রাজনৈতিক উত্থান
১) কানাডার রাজনীতিতে একেবারে ধূমকেতুর মতো উত্থান ঘটেছে মার্ক কিনির (Who Is Mark Carney) । ৫৯ বছর বয়সের মার্ক একজন সে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ হিসাবে পরিচিত। শুধু তাই নয়, দীর্ঘ সময় ব্যাঙ্ক অফ কানাডার প্রাক্তন গভর্নর হিসাবে কাজ করেছেন। জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণার পর তিনি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন।
২) মার্ক কিনির জন্ম কানাডার উত্তর পশ্চিমী এলাকার একটি ছোট শহরে হয়। হার্ভাডের মতো বিশ্ববিদ্যালয়ে তো বটেই, পরে অক্সফোর্ড থেকেও পড়াশোনা শেষ করেন। ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিল। অর্থনীতি নিয়ে বিশাল পান্ডিত্য রয়েছে কিনির।
৩) মার্ক কার্নি ২০০৮ সালে আর্থিক সংকটের সময় ব্যাংক অফ কানাডার গভর্নর ছিলেন। সে সময় দায়িত্ব নিয়ে পরিস্থিতি সামাল দেন। সঙ্কট থেকে কানডাকে রক্ষা করেন। দীর্ঘ সময়ে ব্যাঙ্ক অফ ইংল্যাণ্ডের গভর্নর ছিলেন মার্ক কার্নির। সেই সময় তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। প্রথম নন-ব্রিটিশ নাগরিক যিনি ব্যাঙ্ক অফ ইংল্যাণ্ডের গভর্নরের দায়িত্ব সামাল দেন। সরকারি চাকরিতে যোগদানের আগে গোল্ডম্যান শ্যাক্সে বিনিয়োগ ব্যাংকিংয়ে কাজ করেছিলেন মার্ক।
৪) শুধু ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের গভর্নর হিসাবে মার্কের কাজ সবার নজর কেড়েছিল। রাজনৈতিক দলের নেতারাও নজর তাঁর প্রশংসা করেন। অর্থশাস্ত্রের মার্কের কাজ সবার নজর কেড়েছিল।
৫) মার্ক কার্নি ২০২০ সালে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড ছাড়ার পরে রাষ্ট্রসংঘেও কাজ করেছিলেন। এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও মার্ক কার্নি কখনও রাজনীতিতে আসবেন কিংবা কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এমনকী কোনও দিন কানাডার পার্লামেন্টেও ছিলেন না। ফলে রাজনীতিতে একেবারে নতুন মার্ক কার্নির। এবার তাঁর হাতেই ইংল্যান্ডের ক্ষমতা।
৬) কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইংল্যান্ডের রাজা চার্লস তৃতীয়ের প্রতিনিধি গভর্নর জেনারেল মেরি সাইমনের সঙ্গে দেখা করবেন। সরকার গঠনের দাবি জানাবেন।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications