অর্ধেক দুনিয়ার দখল নিয়েছে 'হোয়াটসঅ্যাপ', বাকী অর্ধে কে জেনে নিন
স্মার্টফোন এসে যাওয়ার পরে এমনি মেসেজ এখন আর কেউ পাঠান না। সকলেই প্রায় হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মোবাইল ডেটা খরচ করে মেসেজ করেন। আর সেই সুযোগে সকলকে পিছনে ফেলে গোটা দুনিয়ায় কর্তৃত্ব করছে স্যোশাল নেটওয়ার্কিং মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপে এবার Bold বা Italics-এ লিখুন, জেনে নিন সহজ পদ্ধতি
স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ভয়েস কল আদৌও 'ফ্রি' নয়!
সাম্প্রতিক বাজার সমীক্ষায় তা আরও বেশি করে উঠে এসেছে। জানা গিয়েছে, ১০৯টি দেশে এই মুহূর্তে মেসেজিং অ্যাপ হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে হোয়াটসঅ্যাপ। আর ফেসবুকের অধিগ্রহণ করা হোয়াটসঅ্যাপ ভারতের ৯৪.৮ শতাংশ অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীর মোবাইলে রয়েছে।

মোট ১৮৭টি দেশে সিমিলার-ওয়েব নামে একটি সংস্থা সমীক্ষা চালিয়েছিল। তার মধ্যে মোট ১০৯টি দেশে গ্রাহকদের পছন্দের বিচারে সবার আগে রয়েছে হোয়াটসঅ্যাপ। অর্থাৎ বিশ্বের মোট ৫৫.৬ শতাংশ দেশে হোয়াটসঅ্যাপের রমরমা চলছে।
ফেসবুকে প্রতারিত হচ্ছেন তা বোঝার সহজ উপায়
ভারত ছাড়াও ব্রাজিল, মেক্সিকো, ব্রিটেন, রাশিয়া ও দক্ষিণ আমেরিকার অন্যান্য বেশ কয়েকটি দেশে সবচেয়ে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছেন।
হোয়াটসঅ্যাপের পরই রয়েছে ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপ। মোট ৪৯টি দেশে এর গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। এরপরে রয়েছে ভাইবার অ্যাপ। এই মেসেজিং অ্যাপটি ১০টির বেশি দেশে বেশ জনপ্রিয়।
ফেসবুকে লুকোনো ফ্রেন্ডলিস্ট দেখার উপায়
সমীক্ষায় জানা গিয়েছে, বিশেষ করে পূর্ব ইউরোপের বেলারুস, মলডোভা, ইউক্রেন ও অন্য়ান্য দেশে ভাইবারের বেশি গ্রাহক রয়েছে। এছাড়া ইরাক, লিবিয়া ও শ্রীলঙ্কাতেও ভাইবার মেসেজিং অ্যাপ বেশ জনপ্রিয়।
এগুলির পাশাপাশি লাইন, উইচ্যাট, টেলিগ্রামের মতো অ্যাপগুলিও চিন, জাপান, ইরানের মতো দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া কাকাওটক অ্যাপ দক্ষিণ কোরিয়া, ইমো অ্যাপ কিউবা, জালো অ্যাপ ভিয়েতনাম ও বিবিএম অ্যাপ ইন্দোনেশিয়াতে বেশ জনপ্রিয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications