কেজরিওয়াল গ্রেফতার সহ কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ প্রসঙ্গে কী বললেন মিলার?
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারের ঘটনায় বিভিন্ন মহলে চর্চা চলছে। একজন মার্কিন কূটনীতিককেও তলব কর হয়েছে৷ আমেরিকার তরফ থেকেও বিষয়টিতে জল মাপা হচ্ছে।
একজন মার্কিন কূটনীতিককে তলব করা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি বিষয়ে মন্তব্যে আপত্তি জানানো হয়েছিল। এখন মার্কিন যুক্তরাষ্ট্র 'ন্যায্য, স্বচ্ছ, সময়োপযোগী আইনি প্রক্রিয়া'র জন্য বার্তা দিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারও বলেছেন, তারা কংগ্রেস দলের অভিযোগ সম্পর্কে অবগত ছিলেন। মিলার বলেন, "আমরা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার সহ এই পদক্ষেপগুলিকে নিবিড়ভাবে অনুসরণ করছি।"
মিলার ভারতের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অফ মিশন গ্লোরিয়া বারবেনাকে দিল্লিতে তলব, কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করার বিষয়ে মন্তব্য করছিলেন। কংগ্রেসের অভিযোগ সম্পর্কে তাঁরা অবগত। কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করায় আসন্ন নির্বাচনে প্রচার চালানোয় চ্যালেঞ্জ হবে। মিলার এমন কথাই বলেছেন।
নয়াদিল্লি এর আগে কেজরিওয়ালের গ্রেফতারের বিষয়ে ওয়াশিংটনের 'নিবিড় পর্যবেক্ষণ' মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। বিদেশ মন্ত্রক মিশনের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ গ্লোরিয়া বারবেনাকে দিল্লির সাউথ ব্লকের অফিসে ডেকে পাঠানো হয়। ৩০ মিনিটেরও বেশি সময় ধরে চলে বৈঠক।
এমইএ পরে বিবৃতি দিয়ে বলে, "ভারতে কিছু আইনি প্রক্রিয়া সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্রের মন্তব্যে আমরা তীব্র আপত্তি জানাই।" এদিন মিলার বলেন, কোনও ব্যক্তিগত কূটনৈতিক কথোপকথনের বিষয়ে কথা বলতে যাচ্ছি না। প্রকাশ্যে যা বলা হয়েছে, এখানে তাইই বলা হচ্ছে। ন্যায্য, স্বচ্ছ এবং সময়োপযোগী আইনি প্রক্রিয়াকে উৎসাহিত করি। মনে হয় না, কারও আপত্তি করা উচিত।
ভারত শনিবার দিল্লিতে জার্মান ডেপুটি চিফ অফ মিশনকে ডেকে পাঠায়। কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। ইডি মানি লন্ডারিং মামলায় গ্রেফতার করেছে দিল্লির মুখ্যমন্ত্রীকে।












Click it and Unblock the Notifications