Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আমরা ঐক্যবদ্ধ, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকির পর ইউরোপীয় রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টানা মন্তব্য ও শুল্ক হুমকির পর ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সমর্থনে একজোট হলো ইউরোপের আট দেশ। রবিবার প্রকাশিত যৌথ বিবৃতিতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের প্রশ্নে স্পষ্ট অবস্থান নেয় ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য।

বিবৃতিতে তারা জানায়"কিংডম অব ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের প্রতি পূর্ণ সংহতি জানাই।" পাশাপাশি ন্যাটো সদস্য রাষ্ট্র হিসেবে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা রক্ষাকে ট্রান্স আটলান্টিক স্বার্থ বলেও উল্লেখ করা হয়।

এর আগের দিন ট্রাম্প ঘোষণা দেন, গ্রিনল্যান্ড অধিগ্রহণ পরিকল্পনার বিরোধিতা করায় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশের পণ্যে ১০% শুল্ক বসানো হবে। শুল্ক কার্যকর হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে।
তিনি আরও সতর্ক করেন ১ জুনের মধ্যে "গ্রিনল্যান্ডের সম্পূর্ণ ক্রয়" নিয়ে চুক্তি না হলে শুল্ক বাড়িয়ে ২৫% করা হবে।

৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট সত্য সোশ্যাল প্ল্যাটফর্মে দীর্ঘ লেখায় দাবি করেন চিন ও রাশিয়া গ্রিনল্যান্ড দখল করতে চাইছে, আর ডেনমার্ক তা ঠেকাতে সক্ষম নয়। তাঁর ভাষায় "বিশ্বের শান্তিই এখন ঝুঁকির মুখে।"

ট্রাম্প লেখেন "আমরা বহু বছর ধরে ইউরোপকে ভর্তুকি দিয়েছি, এখন সময় এসেছে ডেনমার্কের ফিরতি দেওয়ার। কেউ এই পবিত্র ভূমিকে ছুঁতে পারবে না।" শুধু যুক্তরাষ্ট্রই গ্রিনল্যান্ড রক্ষা করতে পারে বলে মত দেন তিনি। তাঁর দাবি পরিস্থিতি এমন পর্যায়ে যে "গ্রহের নিরাপত্তা ও অস্তিত্ব" হুমকির মুখোমুখি।

ট্রাম্প জানান, আগের বহু মার্কিন প্রেসিডেন্টই গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করেছেন, কিন্তু ডেনমার্ক রাজি হয়নি। এখন প্রয়োজন আরও বেশি, কারণ আধুনিক অস্ত্রব্যবস্থা ও 'গোল্ডেন ডোম' নামের প্রতিরক্ষা প্রকল্প কেবল গ্রিনল্যান্ড যুক্ত থাকলেই পূর্ণ কার্যকর হবে। ডেনমার্ক ও অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও জানান তিনি।

বিগত কয়েক মাস ধরে গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে। গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন স্বশাসিত অঞ্চল। ন্যাটো কাঠামোর অংশ হিসেবে এই অঞ্চলকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখে উভয় পক্ষই। তবে ইউরোপীয় ইউনিয়ন জানিয়ে দিয়েছে সীমান্ত বা ভূখণ্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডেরই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+