বন্দুকবাজের গুলি কানাডায়, নিহত ‘মোস্ট ওয়ান্টেড’ খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার
বন্দুকবাজের গুলিতে খতম ভারতের 'মোস্ট ওয়ান্টেড' খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার। কানাডায় বন্দুকবাজের গুলিতে তিনি নিহত হন বলে জানা গিয়েছে। পঞ্জাবের জলন্ধরের বাসিন্দা নিজ্জার ভারতে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন শিখস ফর জাস্টিসের সঙ্গে যুক্ত ছিলেন।
ভারত সরকার হরদীপ সিং নিজ্জারকে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী বলে ঘোষণা করেছিল। তাঁকে দুই বন্দুকধারী গুলি করে হত্যা করেছে বলে খবরে প্রকাশ। ব্রিটিশ কলম্বিয়ার পাঞ্জাবি অধ্যুষিত সারে শহরের গুরু নানক শিখ গুরুদ্বারের পার্কিং লটে খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জারকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

তিনি গুরু নানক শিখ গুরুদ্বারের সভাপতি ছিলেন। জলন্ধরের একটি গ্রামের বাসিন্দা নিজ্জার। তিনি ব্রাম্পটন সিটিতে খালিস্তান গণভোট আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ ২০২১-এর ৩১ জানুয়ারি জলন্ধরে হিন্দু পুরোহিত কমলদীপ শর্মাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে নিজ্জার-সহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল।
জলন্ধরে পুরোহিতের ওপর হামলা চালানো ও হত্যা মামলায় চার্জশিট দেওয়া হয়েছিল হরদীপ সিং নিজ্জার ছাড়াও কমলজিৎ শর্মা, রাম সিং ও নিজ্জার-সহযোগী অর্শদীপ সিংয়ের নামে। তাঁর নির্দেশে পুরোহিতকে আক্রমণ করা হয়েছিল বলে অভিযোগ। এনআইএ-এর মতে, কানাডায় অবস্থিত অভিযুক্ত অর্শদীপ এবং নিজ্জার উভয়েই পরিকল্পনা করে এই হত্যালীলা চালান।
এলাকায় শান্তি বিঘ্নিত করতে এবং একজন হিন্দু পুরোহিতকে হত্যা করে পঞ্জাবের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ব্যাহত করার জন্য এই ষড়যন্ত্র রচনা করা হয়েছিল। পঞ্জাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিজ্জারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কানাডিয়ান কর্তৃপক্ষকে বলেছিল ভারত।
গত বছর পাঞ্জাব পুলিশ নিজ্জারের প্রত্যর্পণ চেয়েছিল, কারণ রাজ্যে সন্ত্রাসবাদ পুনরুজ্জীবিত ঘটনায় তারে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করা হয়েছিল। ২০১৫-র ২৩ জানুয়ারি জারি করা লুকআউট সার্কুলার ও ২০১৬-র ১৪ মার্চ জারি করা একটি রেড কর্নার নোটিশ অনুসরণ করে পুলিশ তার প্রত্যর্পণের দাবি করছিল।
এরপর নিজ্জারকে 'ব্যক্তি সন্ত্রাসী' হিসেবে চিহ্নিত করা হয়। ২০২০ সালের জুলাই মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নিজ্জারকে 'ব্যক্তি সন্ত্রাসী' হিসাবে মনোনীত করে। এনআইএ জানিয়েছে, নিজ্জার ভারতে সন্ত্রাস ছড়ানোর জন্য খালিস্তানপন্থী সন্ত্রাসী মডিউল নিয়োগ, প্রশিক্ষণ, অর্থ প্রদান ও পরিচালনায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
এছাড়া তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে উস্কানিমূলক এবং বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার ঘটনাতেও জড়িত ছিলেন। অন্য একটি মামলায় এনআইএ পাঞ্জাবে তাঁর নিজ গ্রামে নিজ্জারের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। নিজ্জারের ধরিয়ে দিতে পারলে ১০ লাখ টাকা নগদ পুরস্কারও ঘোষণা করা হয়।
এছাড়া নিজ্জারের বিরুদ্ধে গত বছর সারেতে ১৯৮৫ সালের এয়ার ইন্ডিয়া সন্ত্রাসী বোমা হামলার মামলা থেকে খালাস পাওয়া ব্যক্তি রিপুদমন সিং মালিককে হত্যা করার অভিযোগ ছিল। সব মিলিয়ে একাধিক অভিযোগে তিনি অভিযুক্ত ছিলেন। শেষপর্যন্ত তাঁকেও বন্দুকবাজের গুলির প্রাণ হারাতে হল।
-
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটে নতুন ট্রেন্ড! দাড়ি কাটা থেকে রান্না, ভোটারদের মন জিততে নজিরবিহীন প্রচারে প্রার্থীরা -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি








Click it and Unblock the Notifications