বাংলাদেশে ফের হিংসা, গার্মেন্টস কারখানায় সহকর্মীর গুলিতে হিন্দু ব্যক্তি বজেন্দ্র বিশ্বাস নিহত
বাংলাদেশে ফের হিংসার ছায়া। ময়মনসিংহের ভালুকা এলাকায় একটি গার্মেন্টস কারখানার ভেতর গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন এক হিন্দু আনসার সদস্য। মৃতের নাম বজেন্দ্র বিশ্বাস (৪২)। তিনি কারখানার নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার ভালুকা অঞ্চলের ওই গার্মেন্টস কারখানায় প্রায় ২০ জন আনসার সদস্য মোতায়েন ছিলেন। ঘটনার সময় বজেন্দ্র বিশ্বাস সহকর্মী নোমান মিয়ার সঙ্গে কারখানার ভেতর বসেছিলেন। হঠাৎই নোমানের হাতে থাকা শটগান থেকে গুলি বেরিয়ে যায়। গুলিটি বজেন্দ্র বিশ্বাসের বাঁ পায়ে লাগে, মুহূর্তের মধ্যেই প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

সহকর্মীরা দ্রুত তাঁকে ভালুকা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নোমান মিয়া (২২) পেশায় তিনিও একজন আনসার সদস্য। তিনি সুনামগঞ্জ জেলার তাহেরপুর এলাকার বালুটুরি বাজারের বাসিন্দা ও লুৎফুর রহমানের পুত্র। ঘটনার পরপরই তাঁকে আটক করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। মৃতদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তিনি আরও জানান, এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, আনসার বাহিনীর সদস্যরা সাধারণত কারখানা, ব্যাংক, নির্বাচন ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তায় মোতায়েন থাকেন ও সংবেদনশীল এলাকায় তাঁদের হাতে আগ্নেয়াস্ত্রও থাকে।
বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা আরও উদ্বেগজনক কারণ গত ১০ দিনের মধ্যেই বাংলাদেশে তিনজন হিন্দু নাগরিক নিহত হলেন। এর আগে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়, যা দেশজুড়ে অশান্তির জন্ম দেয়। কয়েকদিন আগেই ঢাকায় গুলিতে প্রাণ যায় অমৃত মণ্ডলের, যাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ছিল।
ক্রমাগত এই ঘটনাগুলি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, খুন ও ঘরবাড়ি পোড়ানোর অভিযোগ নতুন করে আতঙ্ক তৈরি করছে সাধারণ মানুষের মধ্যে।
-
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ












Click it and Unblock the Notifications