বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, ব্রিটিশ পার্লামেন্টে উত্তাপ, ইউনূস সরকারকে চাপ দেওয়ার দাবি
বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর হামলা ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যান। ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, বাংলাদেশে সংখ্যালঘুরা 'নির্মম সহিংসতার শিকার' ও আসন্ন নির্বাচনের আগে দেশজুড়ে রোষ বৃদ্ধি পাচ্ছে।
ব্ল্যাকম্যান অভিযোগ করেন, "হিন্দু পুরুষদের রাস্তায় হত্যা করা হচ্ছে, বাড়িঘর ও মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ও একই পরিণতির মুখোমুখি।"

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা অথচ বিরোধীদের অভিযোগ, নির্বাচন হবে 'গণতান্ত্রিক শূন্যতার' আবহে। বর্ষীয়ান নেতা শেখ হাসিনার আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ফলে রাজনৈতিক ভারসাম্য প্রশ্নের মুখে। ব্ল্যাকম্যান আরও দাবি করেন, ইসলামি উগ্রবাদীরা এক পর্যায়ে গণভোটের আহ্বান জানিয়েছে, যার ফলে সংবিধান বদলের ঝুঁকি তৈরি হয়েছে।
তিনি ব্রিটিশ বিদেশমন্ত্রীর কাছে জানতে চান, লেবার সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষায় ও অবাধ, সুষ্ঠু ও সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে কী পদক্ষেপ নেবে। উল্লেখ্য, গত বছর সহিংস প্রতিবাদের মধ্যেই ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এর পর সেনাবাহিনীর সমর্থনে নোবেলজয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে। হাসিনা বর্তমানে ভারতে নির্বাসনে, আর বাংলাদেশে এক আদালত তাঁর বিরুদ্ধে "মানবতাবিরোধী অপরাধে" মৃত্যুদণ্ড ঘোষণা করেছে।
ব্ল্যাকম্যান সম্প্রতি আরও তিন ব্রিটিশ সাংসদ জিম শ্যানন, জাস আথওয়াল ও ক্রিস ল'র সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে আওয়ামী লীগ সহ জনপ্রিয় দলগুলোর ওপর নিষেধাজ্ঞা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন।
ইতিমধ্যে ভারতও এই ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়শওয়াল বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি, ব্যবসা ও ধর্মীয় স্থাপনার ওপর যে ধারাবাহিক হামলা চলছে, সেগুলো দ্রুত ও দৃঢ়ভাবে মোকাবিলা করা জরুরি।
দক্ষিণ এশিয়ার প্রশ্নে ব্ল্যাকম্যানের অবস্থান দীর্ঘদিনের। কয়েকদিন আগেও তিনি কাশ্মীর ইস্যুতে ভারতের পক্ষে মত রেখে বলেন, সমগ্র অঞ্চল ভারতেরই হওয়া উচিত, আর পাকিস্তানের "অবৈধ দখল" তিনি নিন্দা জানান। তিনি স্মরণ করিয়ে দেন, তাঁর ৩ দশকের পুরনো দাবি অনুচ্ছেদ ৩৭০ বিলোপ ২০১৯ সালে কার্যকর করেছে নরেন্দ্র মোদী সরকার।
-
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে











Click it and Unblock the Notifications