হাইড্রোক্সিক্লোরোকুইনের মোহভঙ্গ আমেরিকায়! করোনা চিকিৎসায় নয়া নির্দেশিকা ট্রাম্পের দেশে

হাইড্রোক্সিক্লোরোকুইনের মোহভঙ্গ আমেরিকায়! করোনা চিকিৎসায় নয়া নির্দেশিকা ট্রাম্পের দেশে

ভারতর ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি বাতিল করেছে মার্কিন খাদ্য ওষুধ প্রশাসন বিভাগ। ম্যালেরিয়া সারাতে ব্যবহার করা হত হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট। তবে বর্তমানে বহু দেশেই করোনা ভাইরাস সংক্রমণ সারাতে ব্যবহার করা হচ্ছে এই ট্যাবলেট৷

ট্রাম্প ভারতের কাছে এই ওষুধ চেয়েছিলেন

ট্রাম্প ভারতের কাছে এই ওষুধ চেয়েছিলেন

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্বয়ং ভারতের কাছে এই ওষুধ চেয়েছিলেন। এই বিষয়ে মার্কিন খাদ্য ওষুধ প্রশাসনের প্রধান বিজ্ঞানী ডেনিস হিন্টন বলেছেন, নতুন গবেষণায় দেখা গিয়েছে করোনায় জরুরি চিকিৎসার ক্ষেত্রেও সফল নয় হাইড্রোক্সিক্লোরোকুইন।

হাইড্রক্সিক্লোরোকুইন সেবন করছিলেন ট্রাম্প

হাইড্রক্সিক্লোরোকুইন সেবন করছিলেন ট্রাম্প

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ওষুধটি ব্যবহারের পক্ষে মত দেন। তিনি নিজেও হাইড্রক্সিক্লোরোকুইন সেবন করছেন বলে জানান। এরপরই মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন বিভাগ করোনা চিকিৎসায় জরুরি প্রয়োজনে ওই ওষুধ ব্যবহারের অনুমতি দেয়।

সংক্রমণ বাড়ছে, কিন্তু মিলছে না কোনও সুরাহা

সংক্রমণ বাড়ছে, কিন্তু মিলছে না কোনও সুরাহা

বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে, কিন্তু মিলছে না কোনও সুরাহা। এক-একটি দেশ এই নিয়ে গবেষণা চালিয়ে গেলেও সেভাবে কোনও দেশই এ বিষয়ে আশার আলো দেখাতে পারছে না। বেশ কিছুদিন ধরে গোটা বিশ্বে এটা শোনা যাচ্ছিল যে অ্যান্টি-ম্যালেরিয়া ড্রাগ হাইড্রোক্সিক্লোরোকুইন করোনা ভাইরাসের রোগীর চিকিৎসায় কার্যকর ও এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

বিজ্ঞানীরা সাম্প্রতিক গবেষণা

বিজ্ঞানীরা সাম্প্রতিক গবেষণা

তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিজ্ঞানীরা সাম্প্রতিক এক গবেষণার পর অভিযোগ করেন, ভারত থেকে যেসব হাইড্রোক্সিক্লোরোকুইন দেশটিতে পাঠানো হয়েছে তাতে কোনও কাজ হচ্ছে না। উল্টে তা ক্ষতিকারক হতে পারে রোগীর জন্য।

হাইড্রোক্সিক্লোরোকুইনের প্রয়োগ বন্ধ

হাইড্রোক্সিক্লোরোকুইনের প্রয়োগ বন্ধ

এরপরই করোনা প্রতিরোধে হাইড্রোক্সিক্লোরোকুইনের প্রয়োগের উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোগীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় হু। এবার আমেরিকা এই করোনা চিকিৎসায় ওষুধের প্রয়োগের উপর নিষেধাজ্ঞা জারি করল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+