Israel Hamas Conflict: গাজায় যুদ্ধ জিইয়ে রাখতে চায় আমেরিকা! ইজরায়েলের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপুঞ্জে ভেটো প্রয়োগ

Israel Hamas Conflict: যুদ্ধ থামার আশায় দিন গুনছে গাজা। অনাহারে কাটছে দিন। ইজরায়েলি সেনার (Israeli Army) হামলায় গাজার রাস্তায় সারি সারি লাশ। এই অবস্থায় গাজায় যুদ্ধবিরতির (Ceasefire) দাবিতে রাষ্ট্রপুঞ্জে (United Nations) প্রস্তাব আনল এশিয়া ও ইউরোপের বেশকয়েকটি দেশ। কিন্তু ভেটো (VETO) প্রয়োগ করে সেই প্রস্তাব রুখে দিল আমেরিকা।

গাজায় এখনই যুদ্ধবিরতি চায় না আমেরিকা (USA)। রাষ্ট্রপুঞ্জে আটকে গিয়েছে যুদ্ধবিরতি চুক্তি। ভেটো প্রয়োগের কারণও ব্যাখা করেছে ওয়াশিংটন। বিদায়ী বাইডেনের সরকারের (Biden Government) তরফে জানানো হয়েছে, যুদ্ধবিরতি প্রস্তাব এখন পাস হলে হামাস জঙ্গিরা (Hamas Terrorist) উৎসাহিত হয়ে পড়বে। যার জেরে বন্দিদের উদ্ধার করা কঠিন হয়ে পড়তে পারে।

joe biden

যদিও পণবন্দিদের উদ্ধারের জন্যও এদিন রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয়েছিল বাকি দেশগুলি। আমেরিকা ছাড়া রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের (Security Council) চার স্থায়ী সদস্য দেশ তথা রাশিয়া, চিন, ব্রিটেন ও ফ্রান্স-সহ ১০টি অস্থায়ী সদস্য দেশ যুদ্ধবিরতির প্রস্তাব সমর্থন করেছে। বিগত ১৩ মাস ধরে চলা সংঘর্ষে অবিলম্বে বিনা শর্তে পাকাপাকিভাবে ইতি টানার পক্ষে সওয়াল করেছে তারা। যদিও তাতে বাঁধা হয়ে দাঁড়াল আমেরিকা যুক্তরাষ্ট্র।

আমেরিকার রাষ্ট্রদূত রবার্ট উড বলেন, "পণবন্দিদের মুক্তির দাবিতে যথাযথ প্রস্তাব এলে তবেই আমেরিকা তা সমর্থন করবে। যুদ্ধে পুরোপুরি ইতি টানার সাথে সাথে পণবন্দিদেরও মুক্ত করতে হবে। এই প্রস্তাবে সেই নিয়ে স্পষ্ট কিছু বলা নেই। যুদ্ধে বিরতি টানলে পণবন্দিদের উদ্ধার করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। তাই এই প্রস্তাব আমেরিকা সমর্থন করছে না।"

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস জঙ্গিরা। কমপক্ষে ১২০০ জনকে প্রাণে মেরে ২৫০ জনকে পণবন্দি করে হামাস। পাল্টা গাজায় হামলা চালায় ইজরায়েল। গাজায় ইজরায়েলি হামলায় কমপক্ষে ৪৪ হাজার মানুষ মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন। হামলায় মাটিতে মিশে গিয়েছে ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল থেকে সবকিছু।

বুধবার গাজায় পরিদর্শনে যান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। হামাসমুক্ত অঞ্চল দাবি করে সেখানে নেতানিয়াহু বলেন, ওই ভূখণ্ডে হামাস আর কোনওদিনও শাসন চালাতে পারবে না। গাজায় যুদ্ধ থামানোর হুঁশিয়ারি দিয়ে বারবার ইজরায়েলের উপর চাপ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নগুলি। যদিও তাতে কর্ণপাত করেনি বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+