Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

US Shooting: আমেরিকায় তিন জায়গায় বন্দুকবাজের গুলি! কমপক্ষে ২২ জনের মৃত্যু, আহত ৫০-এর বেশি

US Shooting: আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। এবারের আমেরিকার মেইন রাজ্যের লুইস্টন শহরে অন্তত তিনটি টজায়গায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, ৫০ জনের বেশি এই ঘটনায় আহত হয়েছেন।

২৫ অক্টোবর গভীর রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। অভিযুক্তের কাছে একটি বন্দুক ছিল। যার সাহায্যে যে নির্বিচারে গুলি চালিয়েছে মানুষের ওপরে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বোলিং অ্যালি, স্থানীয় বার এবং ওয়ালমার্ট সেন্টারে গুলি চালানোর ঘটনা ঘটে।

আমেরিকায় বন্দুকবাজের গুলি

স্থানীয় পুলিশ কর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তদন্তকারী পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। অন্য একটি প্রতিবেদনে জানা গিয়েছে লুইস্টন শহরের পুলিশ কর্তারা দুই বন্দুকধারীর সন্ধান করছেন। সন্দেহভাজন হামলাকারীর দুটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে সেই ব্যক্তিকে একটি আধা স্বয়ংক্রিয় রাইফেল হাতে ধরা অবস্থায় দেখা গিয়েছে।

গুলি চালানোর ঘটনায় জড়িত হামলাকারীর নাম রবার্ট কার্ড, তিনি প্রায় ২০ বছর সেনাবাহিনীতে সার্জেন্ট হিসেবে কাজ করেছেন। অ্যান্ড্রসকগিন কাউন্টি শেরিফের অফিস এই হামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়েছে। পাশাপাশি সন্দেহভাজন সম্পর্কে তথ্য শেয়ার করেছে। এছাড়াও মেইন রাজ্য পুলিশ সোশ্যাল মিডিয়ায় শুটার সম্পর্কে সতর্কতা জারি করেছে।

কাউন্টি শেরিফের অফিস লুইস্টন শুটিংয়ে জড়িত সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে। এছাড়া লুইস্টন স্টে পুলিশ সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জনগণকে জানিয়েছে, যে দয়া করে দরজা বন্ধ করে রাখুন এবং নিজেরা বাড়ির ভিতরে থাকুন। আর যদি কোনও সন্দেহজনক কার্যকলাপ বা ব্যক্তিকে দেখতে পান তাহলে ৯১১-তে ফোন করে জানান।

২০২২ সালের পর থেকে লুইস্টন হামলাটিকে সব তেকে বড় বলে মনে করা হচ্ছে। কারণ গত বছরের মে মাসে টেক্সাসের উভালদে একটি প্রাথমিক বিদ্যালয়ে গুলি চালানোর ঘটনা ঘটে। যেখানে দুই শিক্ষক-সহ ১৯ শিশুর মৃত্যু হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+