ডোনাল্ড ট্রাম্প ভারতের লোক, আমেরিকাকে আক্রমণ করে দাবি পাক বিদেশমন্ত্রীর

পাকিস্তানি বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ কড়া ভাষায় আক্রমণ করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে।

পাকিস্তানি বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ কড়া ভাষায় আক্রমণ করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে। নতুন বছরের শুরুতেই জঙ্গি দমনে পাকিস্তানি সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে ইসলামাবাদকে তীব্র আক্রমণ করেন ডোনাল্ড ট্রাম্প। সেই আক্রমণের পাল্টা ফিরিয়ে দিলেন আসিফ।

ডোনাল্ড ট্রাম্প ভারতের লোক, আমেরিকাকে আক্রমণ পাকিস্তানের

আমেরিকাকে বোকা বানিয়ে গত ১৫ বছর ধরে প্রতিরক্ষার নামে অর্থ নিয়ে সেই টাকায় পাকিস্তান জঙ্গিদের লালন-পালন করেছে বলে অভিযোগ করেন ট্রাম্প। এরই জবাবে পাক বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ভারতের লোকেদের মতো কথা বলছেন। ভারতীয়রা যে ভাষায় কথা বলে সেই ভাষাই ট্রাম্পের মুখে শোনা যাচ্ছে বলে জানিয়েছেন আসিফ।

শুধু তাই নয়, আফগানিস্তানে জঙ্গি দমনে ব্যর্থতার দায় পাকিস্তানের উপরে চাপিয়ে ইসলামাবাদকে বলির পাঁঠা করতে চাইছে ওয়াশিংটন, এমনটাই দাবি করেছেন আসিফ।

ট্রাম্প তাঁর টুইটে পাকিস্তানের প্রশাসনকে নিশানা করে বলেন, আমাদের নেতারা ১৫ বছর ধরে পাকিস্তানকে সাহায্য করে বোকা বনেছেন। বদলে পাকিস্তানের থেকে মিথ্যাচার ছাড়া কিছুই জোটেনি। আমেরিকা পাকিস্তানকে অর্থ সাহায্য করেছে। যে জঙ্গিদের আফগানিস্তানে খুঁজে বেরিয়েছি আমরা, তাদের পাকিস্তানে নিশ্চিন্তে থাকতে দিয়েছে পাকিস্তান সরকার।

পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকা কোনও পদক্ষেপ করলে তার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। এদিন ট্রাম্প প্রশাসন সবরকম নিরাপত্তা সংক্রান্ত সাহায্য বন্ধ করে দেওয়ার ইসলামাবাদ কী প্রতিক্রিয়া জানায় সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+