Chinese Satellites: অন্তরীক্ষে স্যাটেলাইট 'ডগফাইট'! যুদ্ধের প্রস্তুতি সেরে রাখছে চিন, সতর্ক আমেরিকা
Chinese Satellites: শুল্ক যুদ্ধের মাঝেই কি এবার সরাসরি যুদ্ধ হবে? তেমনই জল্পনা উসকে দিচ্ছে চিন (China)। তলে তলে মহাকাশে স্যাটেলাইট (Satellites) নিয়ে এক্সপেরিমেন্ট সেরে রাখছে তারা। জ্যোতির্বিদ্যার পরিভাষায় যাকে বলে 'ডগফাইট' (Dogfight)।
শত্রুপক্ষের স্যাটেলাইটকে কীভাবে ধ্বংস করা হবে, সেই রণনীতি গ্রহণ করছে শি জিনপিংয়ের (Xi Jinping) দেশ। মঙ্গলবার এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন মার্কিন সেনার শীর্ষস্থানীয় এক কর্তা (Top US General)।

অন্তঃরীক্ষে নিজেদের স্যাটেলাইটের দক্ষতা বৃদ্ধি করছে চিন। এমনটাই জানিয়ে সতর্কবার্তা দিয়েছেন আমেরিকার ওই জেনারেল। মঙ্গলবার ম্যাকঅ্যালিসি ডিফেন্স প্রোগ্রাম কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক ওই তথ্য সামনে আনেন জেনারেল মাইকেল গুয়েটলিন।
ইউএস স্পেস ফোর্সের ভাইস চিফ পদেও দায়িত্ব সামলান মাইকেল গুয়েটলিন। এদিনের সম্মেলনে তিনি বলেন, পৃথিবীর কাছাকাছি লো আর্থ অরবিট (Low Earth Orbit) বা লিওতে পাঁচটি ভিন্ন ভিন্ন অবজেক্ট নজরে এসেছে।
কৃত্রিম উপগ্রহগুলি নিজেদের মধ্যে লড়াই করে আগেভাগে প্রস্তুতি সেরে রাখছে বলে জানিয়েছেন সেনা জেনারেল। তিনি বলেন, "আমাদের কৃত্রিম উপগ্রহগুলির খুব কাছেই ডগফাইটিংয়ে লিপ্ত হয়েছে ওই কৃত্রিম উপগ্রহগুলি। চারপাশে সমন্বয় সাধন করে অরবিটে নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা করছে পাঁচটি স্যাটেলাইট। স্পেস অপারেশন চালানোর জন্য নিয়মিত নিজেদের মধ্যে অনুশীলন করে চলেছে তারা।"
সেনা জেনারেলের এই মন্তব্যে সায় দিয়ে সেই খবর নিশ্চিত করেছেন মার্কিন স্পেস ফোর্সও। গুয়েটলিন যে কথা বলেছেন, তা ২০২৪ সালেই শুরু হয়েছে বলে দাবি সংস্থার। লো আর্থ অরবিটে চিনের সারি সারি স্যাটেলাইট ২০২৪ থেকেই ডগফাইটে লিপ্ত হয়েছে বলে দাবি। এদের মধ্যে শিয়ান-24C নামক তিনটি পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ ও দুটি শিজিয়ান-6 05A/B কৃত্রিম উপগ্রহ রয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications