India-United States Relations: ফ্রিজ কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট! অস্বস্তি বাড়িয়ে এই ইস্যুতেও বার্তা আমেরিকার
India-United States Relations: ভারতের কড়া আপত্তিকে কানে তুলল আমেরিকা! ফের একবার আভ্যন্তরিন ইস্যুতে বার্তা মার্কিন প্রশাসনের। গত কয়েকদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে বক্তব্য রাখে। যা নিয়ে চরম অস্বস্তিতে পড়তে হয়েছে ভারতকে। যদিও এই ইস্যুতে ইতিমধ্যে মার্কিন কূটনীতিক তলব করে কড়া বার্তা দেয় বিদেশ মন্ত্রক।
এহেন বিতর্কের মধ্যেই এবার কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে মন্তব্য আমেরিকার। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই প্রসঙ্গে বলছেন, আমেরিকা প্রতিটি ইস্যুতে ন্যায্য, স্বচ্ছ এবং সময়োপযোগী আইনি প্রক্রিয়ার পক্ষে। যদিও কোনও ব্যক্তিগত কূটনৈতিক আলোচনার কথা তাঁরা বলছেন না, তবে অবশ্যই স্বচ্ছ এবং সময়োপযোগী আইনি প্রক্রিয়ার পক্ষে জোরাল সওয়াল করেন ম্যাথিউ।

এই বিষয়ে কোনও মতান্তর থাকতে পারে না বলেও মন্তব্য করেছেন মার্কিন ওই আধিকারিক। যদিও মার্কিন কূটনীতিককে তলব নিয়ে কোনও বক্তব্য রাখতে চাননি তিনি। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। প্রথম দফার নির্বাচনের একমাসও বাকি নেই। ভোটের মুখে ফ্রিজ করে দেওয়া হয়েছে কংগ্রেসের অ্যাকাউন্ট!
প্রায় চারটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে আয়কর দফতর। যার ফলে প্রচার কিংবা কোনও কাজে টাকা ব্যবহার করা যাচ্ছে না। এই বিষয়ে গত কয়েকদিন আগেই সরব হন সোনিয়া-রাহুল গান্ধীরা। যদিও আয়কর দফতরের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ট্রাইবুনালের দ্বারস্থ হয় কংগ্রেস। যদিও ট্রাইউবুনাল এই বিষয়ে কোনও পদক্ষেপ করেনি।
ফলে জটিলতা আরও বেড়েছে। কংগ্রেসেরর দাবি, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। ইচ্ছাকৃত ভাবে অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছে বলেও অভিযোগ। আর এই ইস্যুতে যখন সরগরম দেশের রাজনীতি। ঠিক সেই সময় এই বিষয়ে আমেরিকার মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মুখ খোলে আমেরিকা। মার্কিন বিদেশ দফতরের এক মুখপাত্র বলেন, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবেদনগুলি পর্যবেক্ষণ করা হচ্ছে। এই বিষয়ে ন্যায্য এবং সময়োপযোগী আইনি প্রক্রিয়ার কথা বলেন মার্কিন ওই আধিকারিক।
ভারতের আভ্যন্তরীণ ইস্যুতে এহেন মন্তব্যে ক্ষুব্ধ ভারত। আর তা মার্কিন কূটনীতিক তলব করে জানিয়েও দেয় বিদেশ মন্ত্রক। কিন্তু এরপরেও আভ্যন্তরীন ইস্যুতে বার্তা আমেরিকা। এবার কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা নিয়ে মন্তব্য সে দেশের। যা ভারত-আমেরিকার সম্পর্কে প্রভাব ফেলবে না তো? প্রশ্ন রাজনৈতিক মহলের।
-
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১












Click it and Unblock the Notifications