ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়লেই কার্যকারিতার ফল মিলবে! কী বলছে গবেষণা

একটি ভ্যাকসিন কতটা কার্যকরী , তা নির্ভর করছে একটি ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে ব্যবধানের নিরিখে। এমনই দাবি বিজ্ঞানীদের। ইউকেতে দেখা গিয়েছে প্রথম টিকাকরণের পর ১২ সপ্তাহ পর ভ্যাকসিনের আরেকটি ডোজ দেওয়া হয়েছে।

ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়লেই কার্যকারিতার ফল মিলবে! কী বলছে গবেষণা

গবেষণা বলছে একটি করোনা টিকার কার্যকারিতা অনেক বেশি তখনই হতে পারে, যদি ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে ৪ সপ্তাহের বেশি ব্যবধান থাকে। এতে কার্যকারিতার নিরিখে পার্থক্য ৫৪.৯ শতাংশ থেকে বেড়ে ৮৪ .২ শতাংশ হয়েছে। এদিকে, ভারতে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে ১৬ জানুয়ারি থেকে। সেই সময় করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়। এরপর ৪ থেকে ৬ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে খবর।

বলা হচ্ছে, ভ্যাকসিনের প্রথম ডোজের ২২ দিন পর থেকে কার্যকারিতা বাড়ে। আর তা ৯০ দিন পর্যন্ত কার্যকরী থাকে। এতে কার্যকারিতার সংখ্যা ৭৬ শতাংশ হয় বল জানানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিনের ট্রায়ালের যে রিপোর্ট প্রথমদিকে আসছিল তা সিঙ্গল ডোজ নিয়ে আসছিল। পরবর্তীকালে দেখা গিয়েছে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজে কার্যকারিতা দারুণ ভালো। বহু ভলেন্টিয়ারই প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজের থেকে মুখ ফিরিয়ে নেন। তারপর দেখা গিয়েছে যে দ্বিতীয় ডোজ অনেকটাই বেশি কার্যকরী ফল দিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+