মহামারির মাঝেই রেকর্ড সংখ্যক শিশুর জন্ম হতে চলেছে ভারতে, বলছে ইউনিসেফের রিপোর্ট

মহামারির মাঝেই রেকর্ড সংখ্যক শিশুর জন্ম হতে চলেছে ভারতে, বলছে ইউনিসেফের রিপোর্ট

গত মার্চ থেকে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ভারতে রেকর্ড সংখ্যক সদ্যজাতের জজন্ম হতে চেলেছে ভারতে। এই সময়ের মধ্যে দেশের ২ কোটিরও বেশি শিশুর জন্ম হব বলে জানা যাচ্ছে।

গর্ভবতী মা ও সদ্যজাতদের স্বাস্থ্যে বিশেষ নজর

গর্ভবতী মা ও সদ্যজাতদের স্বাস্থ্যে বিশেষ নজর

মার্চ থেকে থেকেই গোটা পৃথিবীতে শুরু হয়েছে করোনা মহামারি। জাতি সংঘের শিশু তহবিলে বা ইউনিসেফের তথ্য অনুসারে মহামারির মাঝেই এই রেকর্ড সংখ্যক শিশুর জন্ম হতে চলেছে ভারতের বুকে। ইতিমধ্যেই বিশ্বজুড়ে মহামারী চলাকালীন সময়ে গর্ভবতী মা ও সদ্যজাত শিশুদের স্বাস্থ্য ব্যবস্থায় বিশেষ জোর দেওয়ার কথা বলতে দেখা যায় ইউনিসেফকে।

ইউনিসেফেরক তথ্য কী বলছে ?

ইউনিসেফেরক তথ্য কী বলছে ?

এছড়াই মাতৃ দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে ইউনিসেফের তথ্য অনুসারে মার্চ থেকে শুরু হওয়া মহামারী মাঝেই গোটা বিশ্বে প্রায় ১১ কোটি ৬০ লক্ষ শিশু জন্মগ্রহণ করছে। এর মধ্যে বেশিরভাগই জন্মগ্রহণ করবে আগামী ৪০ সপ্তাহের মধ্যে। এর মধ্যে ১১ই মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত সর্বাধিক সংখ্যক সদ্যজাতের জন্ম হওয়ার কথা ভারতেই।

ভারতের পরেই রয়েছে কোন দেশ গুলি ?

ভারতের পরেই রয়েছে কোন দেশ গুলি ?

এদিকে ভারতের থেকে খুব একটা পিছিয়ে নেই বাকী দেশ গুলিও। ইউনিসেফ জানাচ্ছে এই সময়ের মধ্যে ভারতের পরেই সর্বাধিক সংখ্যক শিশুর জন্ম হওয়ার কথা চিনে। সংখ্যাটা প্রায় ১.৩৫ কোটি। পাশাপাশি এই সময় নাইজেরিয়ায় ৬৪ লক্ষ সদ্যজাতের জন্মানোর কথা। একইসাথে পাকিস্তান ৫০ লক্ষ এবং ইন্দোনেশিয়ায় ৪০ লক্ষ শিশু জন্মাবে বলেও জানা যাচ্ছে।

বাড়ছে শিশুদের মধ্যেও সংক্রমণ

বাড়ছে শিশুদের মধ্যেও সংক্রমণ

এদিকে ইতিমধ্যেই গোটা দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বাদ যাচ্ছে না সদ্যজাতরাও। বুধবারই পশ্চিমবঙ্গের তারকেশ্বরে ৪ মাসের এক শিশুর শরীরে করোনার জীবানু ধরা পড়ে বলে জানা যাচ্ছে। গত মাসেই তামিলনাড়ু সরকারের পেশ করা একটি রিপোর্টে রাজ্যে করোনা আক্রান্ত ১২১ শিশুর খোঁজ মেলে। এই শিশুদের কেউই এখনও কৈশোরে পা দেয়নি। সকলেরই বয়স ১২-র কম বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+