রাশিয়া ইউক্রেন যুদ্ধ: সুমিতে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের জন্য করিডোরের ব্যবস্থা
রাশিয়া ইউক্রেন যুদ্ধ: সুমিতে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের জন্য করিডোরের ব্যবস্থা
রাশিয়া-ইউক্রেনের সংঘাত এখনও অব্যাহত! এই সংঘাতে প্রাণ হারিয়েছেন ভারতীয় ছাত্র -সহ অনেক সেনা। দেশ ত্যাগ করেছেন লাখো মানুষ, কবে থামবে এই সাইরেনের আওয়াজ, নিস্তার পাবে ইউক্রেনবাসী, কবে সাবলীল হয়ে উঠবে পরিস্থিতি, সেদিকেই তাকিয়ে বিশ্ব।

সুমিতে আটকে পড়ুয়া
ইউক্রেনের শহর সুমিতে এখনও আটকে আছে অনেক ভারতীয় ছাত্র। প্রায় সাতশোর বেশি ভারতীয় সেখানে আটকে আছে, চলছে গোলাবর্ষণ। ভারতীয় দূতাবাস সূত্রে জানা গিয়েছে পশ্চিম সীমান্তে সুমি থেকে সরিয়ে পোলতাভা শহরের নিয়ে জাওয়ার জন্য ক্যাম্পিং চলছে।

বাড়ছে উদ্বেগ
বিধ্বস্ত সুমিতে আটকে পড়া ভারতীয়দের জন্য ক্রমশ উদ্বেগ বাড়ছে ভারতের, যদিও বারবারই ইউক্রেন ও রাশিয়া উভয় দেশের কাছেই ভারতীয় ছাত্রদের সরিয়ে আনার বলা হয়েছিল। স্থল ও আকাশ পথে হামলার শিকার হয়েছে ইউক্রেনের শহর সুমি।

ইরিনা ভেরেশচুক কী জানালেন
ঘটনায় ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক জানান,সুমি থেকে হলুবিভকা এবং লোকভিটসিয়া মধ্য ইউক্রেনের পোলতাভা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। সুমি শহর থেকে সকাল দশটা যাত্রা শুরু করা হবে।

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী মত কী
তিনি আরও জানান, আগে সুমিতে আটকে পড়া পড়ুয়াদের সরাতে ব্যর্থ হয়েছে। সোমবার যদিও রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। নাগরিকদের জন্য করিডোর খুলেছিল, কিন্তু ইউক্রেন এই প্রস্তাব গ্রহণ করেননি কারণ এই করিডোর গুলো শুধুমাত্র রাশিয়ান অঞ্চলের দিক দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাই যে রুট এখন দেখা যাচ্ছে তা রাশিয়া এবং প্রতিবেশী রাষ্ট্র বেলারুশের দিকে।

করিডোরগুলো কোন কোন দিকে হবে
কিয়েভ থেকে রাশিয়ান ফেডারেশন, বেলারুশ প্রজাতন্ত্রের অঞ্চল হয়ে গোমেল শহর পর্যন্ত, তারপর বেলারুশ প্রজাতন্ত্রের অঞ্চল হয়ে চেরনিগোভ হয়ে গোমেল পর্যন্ত। আর সুমি থেকে দুটি রুট দিয়ে পোলতাভা ও রাশিয়ান ফেডারেশনের অঞ্চল বেলগোরোড পর্যন্ত। খারকিভ থেকে রাশিয়ান ফেডারেশনের অঞ্চল বেলগোরোড। মারিউপোল থেকে রাশিয়ান ফেডারেশনের দুটি অঞ্চল।

টি এস তিরুপতি কী জানালেন
সোমবার জাতিসংঘের রাষ্ট্রদূত টি এস তিরুপতি জানান, ভারত ভারতীয় পড়ুয়া ও ভারতীয়দের ফিরিয়া আনা নিয়ে যথেষ্ট উদ্বেগের সঙ্গে দিন কাটাচ্ছে। রাশিয়া-ইউক্রেন কাছে বারবার অনুরোধ করা সত্ত্বেও সুমিতে আটকে পড়া পড়ুয়াদের জন্য নিরাপদ ও করিডোর ব্যবস্থা করা হয়নি। যদিও জানা গিয়েছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের পর, 'অপারেশন গঙ্গা' চালু করেছে ভারত। যার জেরে অনেক ভারতীয় পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। এখনও সেই কাজ চলছে।












Click it and Unblock the Notifications