ভারতের জাতিসংঘের অবস্থানে রাশিয়ার প্রশংসা, তারপরই মোদীকে ফোন ইউক্রেনের রাষ্ট্রপতির
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি শনিবার টুইট করে জানিয়েছেন যে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রাজনৈতিক সমর্থন চেয়ে ফোন করেছিলেন। ইতিমধ্যে জাতিসংঘে ভোট থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি শনিবার টুইট করে জানিয়েছেন যে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রাজনৈতিক সমর্থন চেয়ে ফোন করেছিলেন। ইতিমধ্যে জাতিসংঘে ভোট থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরপর ভারতের সিদ্ধান্তের প্রশংসা করেছে রাশিয়া। আর তারপরই ইউক্রেন প্রেসিডেন্ট ফোন করেন ভারতের প্রধানমন্ত্রীকে।

ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি বুক চিতিয়ে রাশিয়ার আক্রমণের প্রতিরোধ করছেন। রাজধানী শহর কিয়েভে উপস্থিত থেকে তিনি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। নিজেকে সরিয়ে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর কুড়িয়ে নিয়েছেন আন্তর্জাতিক প্রশংসা। তারপর তিনি ফোন করে ১ লাখেরও বেশি রুশ আক্রমণকারীর হামলার বিষয়ে প্রধানমন্ত্রী মোদীকে অবহিত করেন।
জাতিসংঘে ভারতের অবস্থান ব্যাখ্যা করে সরকারি সূত্র জানিয়েছে যে, নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ভোটাভুটি থেকে তারা বিরত থাকতে চাইছে। ভারত এ বিষয়ে একটা মাঝামাঝি অবস্থান নিতে চেয়েছে। তাই প্রাসঙ্গিকতা বজায় রেখে বিকল্প অবস্থান গ্রহণ করেছে ভারত। এবং এই সঙ্কট নিরসনের জন্য আলোচনা ও কূটনৈতিক মত বিনিময়কে গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারত রেজোলিউশনে ভোট দেওয়া থেকে বিরত তাকলেও দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করেছে। একই সঙ্গে তা বজায় রাখার আহ্বান জানিয়েছে। ভারতের পক্ষে হিংসা ও শত্রুতা অবিলম্বে বন্ধ করার দাবিও জানানো হয়েছে। ভারতের এই বার্তায় একইসঙ্গে রাশিয়ার আক্রমণের সমালোচনা প্রতিফলিত হয়েছে। .
ইউক্রেন সঙ্কট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের পূর্ববর্তী তিনটি বিবৃতিতে, রাজ্যগুলির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার প্রয়োজনীয়তার কোনও উল্লেখ ছিল না। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ অধিবেশনে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় নিন্দা জানিয়ে মার্কিন-স্পনসর্ড রেজুলেশনকে ব্লক করতে তার ভেটো ক্ষমতা ব্যবহার করেছে। ভারত ছাড়াও চিন ও সংযুক্ত আরব আমিরাতও ভোটদানে বিরত থাকে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ার পর এই রেজুলেশনে স্থায়ী ও ভেটো-চালিত সদস্য রাশিয়াকে বৈশ্বিক মঞ্চে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা ও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সঙ্গে কথা বলেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে ভারতের সমর্থন চাওয়ার একদিন পরে প্রধানমন্ত্রী মোদীর কাছে রাষ্ট্রপতি জেলেনস্কির ফোন এসেছিল।
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির টেলিফোনিক কথোপকথনে, কুলেবা ও জয়শঙ্করের আলোচনা এবং জাতিসংঘের প্রস্তাব সমর্থন করার পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বন্ধ করতে বাধ্য করার জন্য রাশিয়ার উপর ভারতের প্রভাব খাটানোর কথা উঠে আসে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications