মেঘের উপর লবন বৃষ্টি, রুক্ষ-শুষ্ক মরুভূমি ভেজাতে অভিনব পন্থা আরবের
মেঘের উপর লবন বৃষ্টি, রুক্ষ-শুষ্ক মরুভূমি ভেজাতে অভিনব পন্থা আরবের
চারিদিকে বালি আর বালি। সবুজ গাছের লেশ মাত্র নেই। তাপমাত্রা ৪৫ থেকে ৫০ িডগ্রির কাছাকাছি ঘোরাঘুরি করে। এমনই চরমভাবাপন্ন আবহাওয়া। সেই রুক্ষ-শুষ্ক মরুভূমিতে বৃষ্টি আনতে অভিনব উদ্যোগ নিয়েছে আরব আমিরশাহির আবহাওয়া দফতর। তারা তৈরি করেছে বিশেষ প্রযুক্তির বিমান যেই বিমান আকাশে উড় হিয়ে বিশেষ ধরনের লবন বর্ষণ করবে। আর সেই লবন সাদা মেঘকে জলে ভরিয়ে দেবে। তার থেকেই বৃষ্টিতে ভিজবে রুক্ষ শুষ্ক মরুভূমি।

বৃষ্টি আনতে বিশেষ বিমান
বৃষ্টি আনতে বিশেষ বিমান তৈরি করেছে সংযুক্ত আরব আমিরশাহি। মঙ্গলবার সেটি প্রথম উড়ল আরবের আকাশেষ সমুদ্র থেকে ৯০০০ ফুট উঁচুতে উড়ে সাদা মেঘকে জলে ভরে দেবে এই বিশেষ বিমান। রুক্ষ শুষ্ক মরুভূমিকে এই বিশেষ বিমান বর্ষার মেঘ তৈরি করবে। যার থেকে বহু প্রতিক্ষিত বৃষ্টিতে ভিজবে মরুভূমি। আনবে বর্ষার পরশ। মিটবে গরমের জ্বালা।

কীভাবে বৃষ্টি আনবে বিমান
অনেকেই শুনে চমকে যাবেন কী এমন বিমান যা বৃষ্টি িনয়ে আসবে। অসম্ভব কল্পনা বলে অনেকেই হয়তো উড়িয়ে দেবেন গোটা বিষয়টি। ৯০০০ ফুট উঁচুতে উড়বে এই বিমান। ততে রয়েছে বিশেষ ধরনের লবন ভর্তি ট্যাঙ্কার। যা বর্ষণ করা হবে সাদা মেঘের উপর। ততেই জলে ভরবে মেঘ। আর বৃষ্টি হয়ে ভেজাবে মরুভূমি। উষ্ণতার তীব্রতা থেকে মুক্তি পাবে আরব। ৫০ডিগ্রি তাপমাত্রা থেকে কিছুটা হলেও রেহাই পাবেন আরবের মানুষ। বর্ষণের জেরে রুক্ষ মরুভূমি হয়ে উঠতে পারে সবুজ।

পর্যটনে গতি আনতেই উদ্যোগ
পর্যটকদের ভিড় বাড়ছে আরবে। পর্যটন এখন অন্যতম বাণিজ্য বয়ে উঠেছে আরবের। পর্যটকদের সংখ্যা যত বাড়ছে তত ব্যবহার যোগ্য জলের চাহিদা বাড়ছে। সেই জলের চাহিদা মেটাতে বৃষ্টির জল সংরক্ষণ করতে চাইছে আরব সরকার। সেকারণে বৃষ্টির জন্য এতো আয়োজন। বৃষ্টি তৈরি করতেই বিশেষ বিমানের মাধ্যমে মেঘে তৈরি এই উদ্যোগ। আবহাওয়া বিদরা জানিয়েছেন এই পদ্ধতিতে ৩০ থেকে ৪০ শতাংশ বৃষ্টি বাড়বে আরবে।

কী বলছেন পাইলট
এই বিমান ওড়ােনার জন্য বিশেষ দক্ষ পাইলটের প্রয়োজন হয়। তার জন্য বিশেষ প্রশিক্ষণ দিয়ে পাইলট তৈরি করা হয়েছে। তাঁরা এই বিমানটি ওড়াবেন। পাইলটদের কাছেও অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়টি। তাঁরা জানিয়েছেন এটা ওড়ানো সবচেয়ে কঠিন। এবং এর থেকে চ্যালেঞ্জিং কাজ আর নেই। পাইলটদের মতে সবচেয়ে কঠিন নিরাপদে মেঘের মধ্যে লবন বর্ষণ করানো।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications