দুই সুপারপাওয়ার চিন-মার্কিন বৈঠক, অ্যাজেন্ডা সুরক্ষা-মানবাধিকার

দুই সুপারপাওয়ার চিন-মার্কিন বৈঠক, সুরক্ষা-মানবাধিকার

চিন ও আমেরিকা, এই মুহূর্তে বিশ্বের দুই সুপারপাওয়ার। খুব স্বাভাবিকভাবেই স্বার্থের সংঘাত, ঠান্ডা লড়াই রয়েছে দু'টি পারমানবিক শক্তিধর দেশের মধ্যে। এবার সেই সংঘাতের রেশ কমাতে বৈঠকে বসতে চলেছেন সেই দুই দেশের রাষ্ট্রনায়ক। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং আলোচনা করলেন সুরক্ষা এবং মানবাধিকার নিয়ে৷

দুই সুপারপাওয়ার চিন-মার্কিন বৈঠক, সুরক্ষা-মানবাধিকার

পূর্বতন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে চরমে পৌঁছেছিল মার্কিন-চিন সংঘাত। চিনের ব্যবসায় লাল বাতি দিতে উঠেপড়ে লেগেছিলেন ট্রাম্প। তবে বাইডেনের সঙ্গে জিনপিংয়ের সম্পর্ক তেমন অম্লমধুর নয়। এবার সেই তত্ত্ব সর্বসমক্ষে এল ভার্চুয়াল বৈঠকটিতে। কনফারেন্সের শুরুতেই বাইডেন বললেন, 'হয়ত আরও পেশাদার উপায়ে আলোচনা শুরু করা উচিত। যদিও, আমরা কখনোই একে অপরের সঙ্গে এভাবে কথা বলিনি।' বাইডেনকে 'পুরোনো বন্ধু' বলেন শি-ও৷ তাঁর মতে, দুই দেশের মধ্যে আরও বেশি করে আলোচনা হওয়া উচিত।

এই প্রসঙ্গে চিনা প্রেসিডেন্টের সঙ্গে সহমত বাইডেনও। তাঁর মতে, দুই দেশের নেতৃত্বেরই এমন কিছু করা উচিত নয়, যাতে সম্মুখ সমরে জড়িয়ে পড়ে দু'টি দেশ। সাধারণ জ্ঞান, বোধ দিয়ে এটিকে নিশ্চিত করতে হবে। ওয়াশিংটনের চিন্তার কারণ, গুরুত্ব নিয়েও মত প্রকাশ করবেন বলে জানান বাইডেন৷

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের মার্কিন চিন সম্পর্ক অনেকটাই নির্ভর করছে এই বৈঠকের উপর, সর্বপরি দুই নেতার দৃষ্টিভঙ্গির ওপর৷ কূটনীতিকরা মনে করছেন, যেহেতু বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন। তাঁদের অন্তঃসম্পর্কের ওপর অনেকটাই নির্ভর করছে বিশ্ব শান্তি, মানবাধিকার৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+