টুইটার ক্যারেক্টারের সংখ্যা দ্বিগুণ হল, তবে টুইটারাইটদের অন্য দাবি কী

টুইটারে এবার থেকে ১৪০ ক্যারেক্টারের জায়গায় ২৮০ ক্যারেক্টারের পোস্ট করা যাবে।

টুইটারে এবার থেকে ১৪০ ক্যারেক্টারের জায়গায় ২৮০ ক্যারেক্টারের পোস্ট করা যাবে। এদিন এই ঘোষণা করেছে টুইটার। অর্থাৎ চাইলে প্রায় এক প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবেন ব্যবহারকারীরা।

টুইটার ক্যারেক্টারের সংখ্যা দ্বিগুণ হল

এই ঘোষণার সময় টুইটার কর্তৃপক্ষ লিখেছে, টুইটার পোস্টে ক্যারেক্টারের সংখ্যা কম থাকায় তা লিখতে ও সম্পাদনা করতে অনেকটা সময় ব্যয় হতো। এবার তা বাড়িয়ে দ্বিগুণ করা হল। যার ফলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। টুইটে নিজের মতামত ও ভাবনা আরও ভালোভাবে মানুষ ব্যক্ত করতে পারবেন।

যদিও টুইটার একইসঙ্গে জানিয়েছে, ক্যারেক্টার দ্বিগুণ হলেও বেশিরভাগ মানুষ ১৪০ ক্যারেক্টারের মধ্যেই লেখার চেষ্টা করবেন। তবে এই বদল চিনা, কোরিয়ান অথবা জাপানি ভাষার জন্য প্রযোজ্য নয় বলে জানানো হয়েছে।

কেউ কেউ জানিয়েছেন টুইটারে ক্যারেক্টার বাড়িয়ে ২৮০ করে দেওয়া হলেও এখনও কোনও পোস্ট এডিট বা সম্পাদনা করা যায় না। সেই সুযোগ পেতে চেয়ে অনেকে টুইট করে নিজের মতামত জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+