টুইটারের সিইও ও কর্মীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে আইএসআইএস

টুইটারের সিইও ও কর্মীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে আইএসআইএস
ওয়াশিংটন, ১১ অক্টোবর : জঙ্গীদলের অ্যাকাউন্ট মুছে দেওয়ার জন্য আইএসআইএস-এ কাছ থেকে প্রাণনাশের হুমকি পেলেন টুইটারের সিইও ডিক কোস্তোলো এবং সংস্থার অন্যান্য কর্মীরাও। এই ঘটনাক সত্যতা স্বীকার করেছেন সিইও নিজেই।

টুইটার জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট। বহু ব্যক্তি এমনকী সংস্থা বা সংগঠনেরও অ্যাকাউন্ট রয়েছে টুইটারে। আইএসআইএস জঙ্গী সংগঠনেরও অ্যাকাউন্ট ছিল। এবং তাতে সক্রিয়ভাবেই তারা নিজেদের বার্তা আদান প্রদান করতেন। কোস্তোলোর কথায়, টুউটারের মতো পাবলিক ফোরাম ভাল কাজের জন্য ব্যবহার হওয়া উচিত। কিন্তু কিছু মানুষ টুইটারকে অপকর্মের মাধ্যম হিসাবেও প্রতিষ্ঠিত করতে চাইছে।

এর পরেই আইএসআইএস জঙ্গী সংগঠনের অ্যাকাউন্টটি ডিলিট করে দেয় টুইটার। আর তার সমর্থনে যুক্তি দেওয়া হয়, এই অ্যাকাউন্টটি টুইটারের পরিষেবার শর্তাদি লঙ্ঘণ করছে বলেই সংস্থার পক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

টুইটার কর্মীদের একাংশের কথায় এর পর থেকই অফিসের বিভিন্ন কর্মীদের কাছে প্রাণনাশের হুমকি ইমেল বা কখনও হুমকি ফোন আসছে। যারা নিজেদের আইএসআইএস বলে দাবি করছে। এবং ডিলিট করে দেওয়া অ্যাকাউন্টটি পুনরায় চালু করানোর হুমকি দিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+