Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tsunami Warning: ভয়াবহ ভূমিকম্প জাপানে, রিখটার স্কেলে মাত্রা ৬.৯; সুনামির আতঙ্কে দিন-রাত কাঁটা

Tsunami Warning: জাপানে ভয়াবহ ভূমিকম্প (Earthquake)। রিখটার স্কেলে মাত্রা ৬.৯। দক্ষিণ পশ্চিম জাপানে অনুভূত হয় কম্পন (Tremor)। জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল (Epicentre) মিয়াজাকি প্রদেশ। সেখানে সুনামির (Tsunami) সতর্কতাও জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিট নাগাদ কুসুর দক্ষিণ পূর্ব দ্বীপ ও কোচি প্রদেশে কম্পন অনুভূত হয়। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি।

জাপানের আবহাওয়া দফতর জানিয়েছিল, ভূমিকম্পের জেরে ১ মিটার পর্যন্ত উঠতে পারে সমুদ্রের ঢেউ। উপকূল থেকে ইতিমধ্যেই বাসিন্দাদের সরে যেতে নির্দেশও দেয় প্রশাসন। তিন ফুট পর্যন্ত ঢেউ আছড়ে পড়বে উপকূলে। পরপর অনেকবার সুনামির সতর্কতা জারি হয়েছিল উপকূলে। সমুদ্র সৈকতে মানুষদের যেতে নিষেধ করেছে প্রশাসন। যদিও সুনামির সতর্কতা তুলে নেওয়া হয়। ইতিমধ্যেই ভূমিকম্পের পর দুটি বন্দরে ২০ সেন্টিমিটারের মতো জলোচ্ছ্বাস হয়েছে বলে সূত্রের খবর।

japan

তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আপাতত শান্তই রয়েছে প্রশান্ত মহাসাগর। জলপথে ভেসেলও চলাচল করছে। কিন্তু বছরের শুরুতেই ভূমিকম্পে বিধ্বস্ত জাপান। সুনামির সতর্কতা জারি হওয়ায় আতঙ্কে ছিল গোটা দেশ। প্রশান্ত মহাসাগরের তীরে চ্যুতিরেখা বরাবর রিং অফ ফায়ারে অবস্থানের কারণে জাপানে বারবার ভূমিকম্প অনুভূত হয়। ২০২৪ সালেও জাপানে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৫।

সেবছর পয়লা জানুয়ারি জাপানের নোটো প্রদেশে ওই ভূমিকম্পে চারশোর বেশি লোক মারা যায়। প্রায় ১ লক্ষ নির্মাণ ক্ষতিগ্রস্ত হয়েছিল। বছরে প্রায় ১৫০০ ভূমিকম্প হয় জাপানে। সারা বিশ্বের ১৮ শতাংশ ভূমিকম্পই জাপানে হয়। তার অন্যতম কারণ হল জাপানের অবস্থান। চারটি গুরুত্বপূর্ণ টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত জাপান। সেকারণেই অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকাগুলির মধ্যে পড়ে জাপান। তবে তাদের অধিকাংশই মৃদু ভূমিকম্প।

তবে ভূমিকম্পের কথা মাথায় রেখে জাপানে যেকোনও নির্মাণের ক্ষেত্রে বানানো হয়েছে একাধিক গাইডলাইন। তীব্র ভূমিকম্পেও যাতে বহুতল না ভেঙে পড়ে তার জন্য ব্যবস্থা রয়েছে সেদেশে। তবে ২০১১ সালে জাপানে ৯.০ তীব্রতার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির বিভীষিকা আজও আতঙ্কের সৃষ্টি করে। প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ মারা গিয়েছিলেন। অনেকের আবার সন্ধানই মেলেনি। ধসে গিয়েছিল ফুকুশিমার পারমাণবিক কেন্দ্র। বিশ্বযুদ্ধের পর জাপানে সেটিই ছিল সবচেয়ে ভয়াবহ বিপর্যয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+