পাপুয়া নিউ গিনিতে ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা
কোকোপো, ৫ মে : পাপুয়া নিউ গিনিতে ভয়াবহ ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪ বলে মার্কিন জিওলজিক্যাল সার্ভে সূত্রে জানা গিয়েছে।
পাপুয়া নিউ গিনির রাজধানী কোকোপো থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে কম্পন টের পাওয়া গিয়েছে।

এর জেরে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটার ব্যাসার্ধ এলাকার মধ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। পাপুয়া নিউ গিনির উপকূল এলাকায় ০.৩ থেকে ১ মিটার উঁচু পর্যন্ত সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে বলে মার্কিন জিওলজিক্যাল সার্ভে সূত্রে জানা গিয়েছে।
প্রথমে বলা হয়েছিল, কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪ এবং মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন টের পাওয়া গিয়েছে। পরে তা সংশোধন করে নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications