Donald Trump Tariffs: ভারতীয় পণ্যের আমদানিতে ২৬ শতাংশ শুল্ক চাপাল আমেরিকা, তালিকা প্রকাশ ট্রাম্পের

Donald Trump Tariffs: ২ এপ্রিল থেকেই বিশ্বের একাধিক দেশের উপর পারস্পারিক শুল্ক চাপিয়ে দিলেন ট্রাম্প। তালিকায় রয়েছে ভারতও। ভারত থেকে আমদানি করা পণ্যের উপর ২৬ শতাংশ হারে শুল্ক আরোপের কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন ট্রাম্প অবশ্য বলেন, ওয়াশিংটনের উপর দেশগুলি যে হারে শুল্ক চাপায়, তার অর্ধেক পারস্পারিক শুল্ক হিসেবে আরোপ করা হয়েছে।

বুধবার স্থানীয় সময় অনুযায়ী হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প। সেখানেই ভারত-সহ বাকি দেশগুলির তালিকা পেশ করেন তিনি। কোন দেশ কত পরিমাণ শুল্ক আমেরিকার উপর আরোপ করেছে, সেই পরিসংখ্যান তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, বর্তমানে আমেরিকার উপর আমদানিকৃত পণ্যে ৫২ শতাংশ শুল্ক চাপিয়েছে ভারত। আর তাই অর্ধেক হিসেবে ২৬ শতাংশ পারস্পারিক শুল্ক চাপালেন ট্রাম্প।

trump

সংবাদসংস্থা রয়টার্সকে হোয়াইট হাউসের এক বরিষ্ঠ আধিকারিক জানান, উক্ত শুল্ক আগামী ৯ এপ্রিল রাত থেকেই কার্যকর হয়ে যাবে। ভারতের কথা উল্লেখ করতে নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের কথা উল্লেখ করেন ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে আমেরিকায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী। মোদীকে পরম প্রিয় বন্ধু হিসেবে উল্লেখ করে যদিও ট্রাম্প বলেন, কড়া শুল্ক আরোপ করে আমেরিকার সঙ্গে ঠিক করছে না ভারত।

ট্রাম্পকে বলতে শোনা যায়, "প্রধানমন্ত্রী সদ্য সফর সেরে গিয়েছেন। উনি আমার খুবই কাছের একজন বন্ধু। কিন্তু আমি আগেই জানিয়েছি, বন্ধু হওয়া সত্ত্বেও আমাদের সঙ্গে ঠিক ব্যবহার করছেন না। আমাদের উপর তারা ৫২ শতাংশ শুল্ক চাপিয়েছে। কিন্তু বছরের পর বছর আমরা ওদের উপর কার্যত কোনও শুল্ক চাপাইনি।"

আমেরিকার সঙ্গে বাণিজ্যে ঘাটতির সম্মুখীন হয়েছে এমন দেশগুলির উপর ন্যূনতম ১০ শতাংশ শুল্ক চাপানোর কথাও জানিয়েছেন ট্রাম্প। ন্যূনতম ১০ থেকে শুরু করে সর্বোচ্চ ৪৯ শতাংশ, এর মধ্যেই রয়েছে ট্রাম্পের ঘোষিত শুল্কের মাত্রা। এদিন স্পষ্টতই মার্কিন প্রেসিডেন্ট জানান, "যদিও শুল্কের মাত্রা শূন্য করতে চান, তাহলে আমেরিকায় পণ্য উৎপাদন করুন। নাহলে আমেরিকার বাজারে ব্যবসা করতে গেলে বিদেশের উপর শুল্ক চাপবেই।"

Take a Poll

উল্লেখ্য, চিনের উপর ৩৪ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের উপর ২০ শতাংশ, দক্ষিণ কোরিয়ার উপর ২৫ শতাংশ, জাপানের উপর ২৪ শতাংশ ও তাইওয়ানের উপর ৩২ শতাংশ হারে শুল্ক চাপানোর কথা বলেছেন ট্রাম্প। এদিন ঘোষণার পর এসংক্রান্ত নির্বাহী আদেশনামায় সইও সেরে ফেলেছেন ট্রাম্প। সূত্রের খবর, ভারতের উপর আমেরিকার ২৬ শতাংশ শুল্ক চাপানোয় ৩ থেকে ৩.৫ শতাংশ ঘাটতি হতে পারে রপ্তানিতে। যদিও সার্বিকভাবে কী প্রভাব পড়ে, তা নিয়েই দুশ্চিন্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+