নিজেই নিজের ভুয়ো ছবি পোস্ট ট্রাম্পের, মুহূর্তে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়
আইএস নেতা আবু বকর আল–বাগদাদি হত্যা অভিযানে মার্কিন সেনার সঙ্গে ছিল একটি কুকুর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে সেই কুকুরটি অভিযানের সময় আহত হয়। বুধবার ট্রাম্প সেই কুকুরের সঙ্গে তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যেখানে আহত কুকুরটিকে তিনি মেডেল পরিয়ে দিচ্ছেন। যদিও এই ছবিটি ভুয়ো বলে জানা গিয়েছে। গত সপ্তাহেই মার্কিন সেনা আইএস নেতা আবু বকর আল–বাগদাদিকে হত্যা করে।

দ্য ডেইলি ওয়্যারের ওয়াটারমার্ক দেওয়া এই ছবিটি ২০১৭ সালে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছিল। আসল ছবিটি হল, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক জেমস সি ম্যাকক্লোগানকে মেডেল পরিয়ে দিচ্ছেন। ভিয়েতনাম যুদ্ধে তিনি ১০ জনের প্রাণ বাঁচিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে তিনি সেনার কুকুরকে মেডেল পরিয়ে দিচ্ছেন।
AMERICAN HERO! pic.twitter.com/XCCa2sGfsZ
— Donald J. Trump (@realDonaldTrump) October 30, 2019
প্রেসিডেন্ট ওই কুকুরটির সম্পর্কে পোস্ট করে জানিয়েছেন যে কোনান (কুকুরটির নাম) তল্লাশি অভিযানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। সুরঙ্গের মধ্যে ঢুকেই আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয় বাগদাদি সহ বেশ কিছু শিশুর। আর সেই বিস্ফোরণের জেরেই মার্কিন সেনার এই কুকুরটি আহত হয়। তিনি রবিবার টুইটে লেখেন, 'আমাদের কে–নাইন, সকলে তাকে এই নামেই ডাকে, আমি কুকুর বলি, খুব সুন্দর একটি কুকুর, প্রতিভাবান, আহত হয়েছে এবং আবার সুস্থ হয়ে ফিরেও এসেছে।’
২০১৭ সালের জুলাই মাসে সর্বোচ্চ সম্মান 'মেডেল অফ অনার’ দেওয়া হয় ম্যাকক্লোঘানকে। ১৯৬৯ সালে ভিয়েতনাম যুদ্ধ চলাকালীন তিনি নুই ইয়োন পাহাড়ি এলাকা থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করেন। সেই দুঃসাহসিক কাজের জন্যই ট্রাম্প সরকার তাঁকে এই সম্মান দেয়। সেই 'মেডেল অফ অনারের’ ছবিটিকেই কারসাজি করে অন্য ছবিতে বদলে দেওয়া হয়েছে। ৭৩ বছরের ম্যাক্লোঘান তখনও ট্রাম্পের ভুয়ো ছবিটি দেখেননি। কিন্তু যখন তিনি দেখেন তখন রাগ না দেখিয়ে বরং হেসে ফেলেন।












Click it and Unblock the Notifications