যোগ্যতার মানদণ্ড নেই! বিশেষ সুবিধাভোগীর তালিকা নিয়ে মোদীকে ধাক্কা ট্র্যাম্পের
জেনারালাইজড সিস্টেম অফ প্রেফারেন্স-এর তালিকা থেকে ভারতের নাম সরিয়ে নেওয়া হচ্ছে।
জেনারালাইজড সিস্টেম অফ প্রেফারেন্স-এর তালিকা থেকে ভারতের নাম সরিয়ে নেওয়া হচ্ছে। সোমবার এমনটাই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্স ডোনাল্ড ট্রাম্প। এব্যাপারে ভারতের যোগ্যতার মানদণ্ডে নেই বলেও মন্তব্য করেছেন তিনি। ফলে বিশেষ সুবিধাভোগীর মর্যাদা হারাতে চলেছে ভারত।

জিএসপি তথা জিরো ট্যারিফ পলিসিতে, ভারত রপ্তানিতে ছাড় পেত। ভারত বিশ্বে সবথেকে বেশি জিএসপিতে ছাড় পেত। যা ১৯৭০-এর দশক থেকে চলে আসছে।
হাউজ অফ রিপ্রেসেন্টেটিভের স্পিকার এবং সেনেটের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছেন আমেরিকার প্রেসিডেন্ট। ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৫০২(এফ)(২) ধারার উল্লেখ করেছেন ট্র্যাম্প। আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, ভারত ও আমেরিকার বৈঠকে, দেশের বাজারে প্রবেশ নিয়ে ভারত আমেরিকাকে আশ্বস্ত করতে পারেনি। কিন্তু জেনারালাইজড সিস্টেম অফ প্রেফারেন্স-এর মানদণ্ডে দেশের বাজারে প্রবেশের কথা বলা হয়েছে বলে উল্লেখ করেছে ট্রাম্প।
আমেরিকার জিএসপি প্রোগ্রামে এমন কিছু বিষয় রয়েছে, যা অন্য কোনও দেশ থেকে কোনও শুল্ক ছাড়াই ঢুকতে পারে। তবে তার জন্য কিছু মানদণ্ড ঠিক করে দেওয়া হয়েছে কংগ্রেসের তরফ থেকে। এই সব বিষয়ের মধ্যে শিশু শ্রম, শ্রমিক অধিকারের মতো বিষয়। ট্র্যাম্পের এই ধাক্কায় ভারতের রপ্তানি বাণিজ্যে বড় আঘাত আসতে চলেছে বলে অনুমান।
তবে আমেরিকার এই তালিকায় শুধু ভারতই নয়, রয়েছে তুরস্কও।












Click it and Unblock the Notifications