শনি থেকে সোমবার পর্যন্ত টর্নেডোর চোখরাঙানি, বিপদের মুখে প্রায় ১০ কোটি মানুষ!
সপ্তাহান্তে টর্নেডোর ঝুঁকি! আবহাওয়াবিদরা ইতিমধ্যেই সতর্কতা জারি করেছেন। বলা হয়েছে, তীব্র ঝড়ের সঙ্গে টর্নেডোর (Tornado) ঝুঁকি প্রাথমিকভাবে মিসিসিপি উপত্যকায় আছড়ে পড়লেও পরবর্তী সপ্তাহের শুরুতে তা আটলান্টিক উপকূলের দিকে ধাবিত হবে। অর্থাৎ বড় ধ্বংসের সংকেত রয়েছে আমেরিকার কয়েকটি প্রদেশে। চরম কিছু ঘটার আশঙ্কায় প্রহর গুনছে প্রায় ১০ কোটি মানুষ।
বৃহৎ অর্থে ঝড়-টর্নেডোর পূর্বে দক্ষিণ-পূর্ব টেস্কাস থেকে লুসিয়ানা পর্যন্ত স্থানীয়ভাবে ছোট ছোট প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা আছে। প্রধান দুশ্চিন্তার কারণ হতে যাচ্ছে শিলাবৃষ্টি, হরকাবান এবং ঝোড়ো হাওয়া। সঙ্গে রয়েছে টর্নেডোর চোখ রাঙানি। এই মাসের শুরুতে প্রায় ১৯০০ টির মত প্রার্কৃতিক দুর্যোগ ও প্রায় ২২০ টি টর্নেডো সমেত যে প্রাকৃতিক বিপর্যয়ের প্রাদুর্ভাব ঘটেছিল, সেইরকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি না হলেও আগাম পরিস্থিতি প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী শনিবার প্রথম ঝড় আরও ব্যাপক আকার ধারণ করবে। শনিবার খারাপ অবহাওয়া হবে যেসব জায়গায় তা হল- পূর্ব ওকলাহোমা, পূর্ব কানসাস এবং দক্ষিণ-পূর্ব নেব্রাস্কা থেকে পশ্চিম মিসৌরি, উত্তর-পশ্চিম আরকানসাস এবং দক্ষিণ-পশ্চিম আইওয়া। সংকটজনক পরিস্থিতিতে রয়েছে- কানসাস সিটি এবং স্প্রিংফিল্ড, মিসৌরি, পাশাপাশি ওকলাহোমা সিটি এবং তুলসা, ওকলাহোমার মত শহরগুলি।
শনিবার শিলাবৃষ্টি, ঝোড়ে হাওয়া সর্বাধিক হানিকারক হতে চলেছে। তবে কিছু টর্নেডো সর্বোচ্চ রূপ ধারণ করতে পারে। বিক্ষিপ্ত মেঘ ও বৃষ্টিপাতের কারণে মিসিসিপি এবং টেনেসি উপত্যকা শনিবার সংকটজনক পরস্থিতি থেকে কিছুটা রেহাই পেয়েছে। তা সত্যেও কেন্দ্রীয় উপসাগরীয় উপকূল বরাবর ঝড়ো আবহাওয়া দেখা যেতে পারে।
এদিকে রবিবার দেশের মধ্যভাগে তীব্র আবহাওয়া আরও সংকটজনক রূপ নিয়ে অগ্রসর হবে ওহিও, টেনেসি এবং মিসিসিপি উপত্যকার দিকে। টর্নেডো সহ ঝড়ো হাওয়া, হরকাবান, শিলাবৃষ্টি ব্যাপক আকার নেবে সুদূর মিশিগান সীমান্ত ইন্ডিয়ানা এবং ওহিও থেকে দক্ষিণে মধ্য উপসাগরীয় উপকূলের ইন্টারস্টেট ১০ করিডোর, উত্তর-পূর্ব টেক্সাস থেকে লুইসিয়ানা এবং মিসিসিপি, আলাবামা এবং ফ্লোরিডার প্যানহ্যান্ডেল পর্যন্ত বিস্তৃত হবে।
অসংখ্য তীব্র বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে, ওহিও উপত্যকার নিম্ন অংশ থেকে মধ্য-মিসিসিপি উপত্যকা পর্যন্ত, ওহিও এবং মিসিসিপি নদীর সঙ্গমের কাছে। সোমবার, তীব্র আবহাওয়ার ঝুঁকি পূর্ব দিকে পেনসিলভানিয়া এবং নিউ জার্সি থেকে উত্তর ফ্লোরিডা এবং দক্ষিণ-পূর্ব লুইসিয়ানা পর্যন্ত পূর্ব সমুদ্র তীর বরাবর একটি ঘনবসতিপূর্ণ অঞ্চলে স্থানান্তরিত হবে। সোমবার আপতভাবে টর্নেডোর ঝুঁকি কম থাকলেও, কয়েকটি তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির ফলে একটি ছোট টর্নেডো তৈরি হতে পারে। সোমবার মূলত দেখা যাবে প্রবল ঝড়, শিলাবৃষ্টি এবং হরকাবান।
সোমবার সংকটজনক পরস্থিতিতে থাকতে পারে- আটলান্টা, শার্লট, ওয়াশিংটন ডিসি এবং ফিলাডেলফিয়া মত প্রধান শহরগুলি। যেগুলি সবই প্রধান বিমানবন্দর কেন্দ্র এবং ঘনজনবসতি পূর্ণ শহর।












Click it and Unblock the Notifications