সাবধান! এই কৌশল অবলম্বন করে যেকেউ আপনার ফেসবুক খুলে ফেলতে পারে
ফেসবুক ব্যবহারকারীদের সতর্ক হতে হবে। কারণ একটু গোলমাল হলে ফেসবুক ইউজারদের অ্যাকাউন্ট অরক্ষিত হয়ে পড়তে পারে।
গত কয়েকমাসে সারা বিশ্বের ইন্টারনেট মাধ্যম সাইবার হামলায় বারবার জেরবার হয়েছে। বিশ্বের একাধিক দেশে সাইবার হামলা করেছে হ্যাকাররা। কম্পিউটার সিস্টেমকে পুরোপুরি বিকল করে মোটা টাকা আদায় করা হয়েছে। ভারতবর্ষেও এর ভালোরকম প্রভাব পড়েছে। এমনকী বাদ যায়নি পশ্চিমবঙ্গও।
সাইবার হামলা নিয়ে যখন এত চর্চা হচ্ছে, তখন স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক চর্চার বাইরে থাকবে, তা হয় নাকি? ফেসবুক ব্যবহারকারীদেরও সতর্ক হতে হবে। কারণ একটু গোলমাল হলে ফেসবুক ইউজারদের অ্যাকাউন্ট অরক্ষিত হয়ে পড়তে পারে।

স্যোশাল মিডিয়া বিশেষজ্ঞ জেমস মার্টিনডেল জানাচ্ছেন, হ্যাকাররা সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে পড়তে পারেন যদি ফেসবুকের সঙ্গে 'সিঙ্ক' (sync) করা পুরনো ফোন নম্বরের খোঁজ পাওয়া যায়।
অনেক সময়ে কেউ কেউ নতুন নম্বর নিলে পুরনো নম্বরের কথা মনে রাখেন না। সেটা কোথায় কোথায় দেওয়া রয়েছে তা একেবারে ভুলে যান। ফেসবুকে তা দেওয়া থাকলে আপডেটও করেন না। এক্ষেত্রে হ্যাকাররা অচেনা অ্যাকাউন্টে ঢুকে নতুন নম্বর দিয়ে 'ফরগেট পাসওয়ার্ড' অপশনে গিয়ে ক্লিক করলে নতুন করে দেওয়া মোবাইল নম্বরে 'ইউনিক রিকভারি কোড' পাঠিয়ে দেওয়া হয়।
সেই কোড দিয়ে সহজেই অ্যাকাউন্টে ঢুকে পড়া যায়। ফলে কোনও হ্যাকার আপনার পুরনো নম্বর কিনে নিলে বা জোগাড় করে ফেলতে পারলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাগালও সহজেই পেয়ে যাবে। তাই পুরনো নম্বর ব্যবহার না করলে তা ফেসবুকের সঙ্গে লিঙ্ক করা থাকলে সঙ্গে সঙ্গে 'ডিলিঙ্ক' করে দিন।












Click it and Unblock the Notifications