খালেদার বিরুদ্ধে মামলা! এই দুটি মামলার শুনানি ২৫ এপ্রিল

মানহানির দুটি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের আবেদনের শুনানির হবে ২৫ এপ্রিল। এর আগে ১২ এপ্রিল দুটি মানহানির মামলায় খালেদা জিয়ার উপস্থিতি-সহ জামিনের আবেদন করেন আইনজীবীরা।

মানহানির দুটি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের আবেদনের শুনানির হবে ২৫ এপ্রিল। এর আগে ১২ এপ্রিল দুটি মানহানির মামলায় খালেদা জিয়ার উপস্থিতি-সহ জামিনের আবেদন করেন আইনজীবীরা।

 খালেদার বিরুদ্ধে মামলা! এই দুটি মামলার শুনানি ২৫ এপ্রিল

মামলার নথি সূত্রে জানা গিয়েছে, ভুয়া জন্মদিন পালনের মামলায় আগে থেকেই ২৫ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য ছিল। এছাড়া মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে মানহানি মামলায় পরে ২৫ এপ্রিল শুনানির দিন ধার্ষ করা হয়।

২০১৬ সালের ১৭ নভেম্বর ভুয়ো জন্মদিন পালনের মামলায় এবং ২০১৭ সালের ১২ অক্টোবর মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকার পৃথক দুই আদালত। এখন এই দুই মামলায় গ্রেফতার সংক্রান্ত তথ্য দাখিলের জন্য ২৫ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

জাতীয় শোক দিবসে ভুয়ো জন্মদিন পালন করে আনন্দ-উৎসব করার অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পূর্বতন যুগ্ম সাধারণ সম্পাদক গাজি জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট মামলা করেন।

অন্যদিকে, ২০০১-এ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী জামাতের সঙ্গে জোট করে নির্বাচিত হয়ে সরকারের দায়িত্ব গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। পরে তিনি রাজাকার-আলবদর নেতাকর্মীদের মন্ত্রী-এমপি বানিয়ে তাদের বাড়ি ও গাড়িতে স্বাধীন বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা তুলে দিয়ে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেন বলে অভিযোগ। এঘটনায় ২০১৬ সালের ৩ নভেম্বর আদালতে মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+