টেক্সাসে বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা, গুলিতে হত ২ মহিলা, জখম শিশু
টেক্সাসে বিশ্ববিদ্যালয়ের ডরমিটারিতে বন্দুকবাজের হামলা। আচমকা এলোপাথারি গুলিতে মৃত্যু হয়েছে দুই মহিলার।
টেক্সাসে বিশ্ববিদ্যালয়ের ডরমিটারিতে বন্দুকবাজের হামলা। আচমকা এলোপাথারি গুলিতে মৃত্যু হয়েছে দুই মহিলার। জখম হয়েছে এক শিশু। গুলির শব্দে হুড়োহুড়ি পড়ে যায় গোটা এলাকায়। ছাত্রছাত্রীরা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ছুটো ছুটি করতে থাকে।

বিশ্ববিদ্যালয়ে গুলি
টেক্সাসে বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে ২ মহিলার। গুরুতর জখম হয়েছে এক শিশু। এখনও পর্যন্ত আততায়ীকে চিহ্নিত করতে পারেনি পুলিস। তবে ডরমেটারি থেকে বাকি সকলকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তদন্তে পুলিস
টেক্সাস বিশ্ববিদ্যালয়ের পুলিস জানিয়েছে সকাল ১০টা ৪৭ মিনিচ নাগাদ বিশ্ববিদ্যালয়ের ডরমিটারির একটি ঘর থেকে মৃত অবস্থায় দুই মহিলাকে তাঁরা উদ্ধার করেন। সেখানে ২ বছরের একটি শিশুও ছিল। গুলিতে জখম হয়েছে সে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডালাসের কাছেই বিশ্ববিদ্যালয়ের কমার্স কমপ্লেক্সে ঘটনাটি ঘটেছে। ৃবৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস সাসপেন্ড করা হয়েছে।

অধরা বন্দুকবাজ
পুলিস এখনও বন্দুকবাজের কোনও হদিশ পায়নি। সিসিটিভি ফুটেজ দেখে বন্দুকবাজকে সনাক্ত করার চেষ্টা চলছে। গত বছর অক্টোবর মাসে টেক্সাসের এক বিশ্ববিদ্যালয়ে হলোইন নাইটে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেখানে একাধিক ব্যক্তি আহত হয়েছিলেন।












Click it and Unblock the Notifications