Pakistan Terrorist Attack: পুলিশ দফতরে ঢুকে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের! রইল সেই ভিডিও

গত কয়েকদিন আগেই সে দেশের এক মসজিদে প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েকশ মানুষের মৃত্যু হয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনঃরাবৃত্তি।

Pakistan Terrorist Attack: পাকিস্তানের বুকে ফের বড়সড় জঙ্গি হামলা! করাচির পুলিশ দফতরে জঙ্গি হামলা। শরিয়া ফয়সাল মেন রোডে অবস্থিত ওই পুলিশ সদর দফতরে শুক্রবার সন্ধ্যায় বেশ= কয়েকজন জঙ্গি ঢুকে পড়ে বলে জানা যাচ্ছে। আর এরপরেই বাইরে থেকে আটকে দেওয়া হয়েছে দফতরের গেট।

পুলিশ দফতরে ঢুকে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের!

মুহুর মুহুর গুলির শব্দে কেঁপে উঠছে গোটা এলাকা। শুধু তাই নয়, দফতরের ভিতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

ঘটনার পরেই গোটা এলাকা অন্ধকার করে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সিন্ধু রেঞ্জার্সের এক মুখপাত্র জানিয়েছেন , সম্ভবত ওই দফতরের মধ্যে আট থেকে দশজন "সশস্ত্র জঙ্গি" ঢুকেছে। যদিও অন্য একটি সূত্রের দাবি, সম্ভবত পাঁচ থেকে ছয়জন জঙ্গি সেখানে ঢুকেছে। তবে গোটা পুলিশ দফতর পাক ফোর্স ঘিরে ফেলেছে। লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে বলেই খবর। আর এই লড়াই পাঁচ জন জঙ্গি খতম হয়েছে বলে দাবি করা হচ্ছে।

অন্যদিকে এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ আধিকারিক জখম হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ১০ সাধারণ মানুষও আহত বলে খবর। তবে পুলিশ দফতরের ভিতরের ঠিক কি পরিস্থিতি তা এখনও জানা যায়নি বলেই খবর। তবে কয়েক ঘন্টা হয়ে গিয়েছে এখনও গুলির লড়াই চলছে বলেই খবর।

অন্যদিকে জঙ্গিরা পুলিশ সদর দফতরের পেছনের অংশে প্রথমে গ্রেনেড ছোঁড়ে। আর এরপর ওই পথ ধরেই জঙ্গিরা গুলি চালাতে চালাতে চারতলা ভবনে প্রবেশ করে বলে দাবি করা হচ্ছে।

তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। গোটা এলাকা জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। শুধু তাই নয়, পাকিস্তান জুড়েও একেবারে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তবে কোন জঙ্গি সংগঠন এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। তবে গত কয়েকমাস আগেই পাকিস্তানের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। আর তাতে কয়েকশ মানুষের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের জঙ্গি হামলা করাচিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+