Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pakistan: পাকিস্তানে হচ্ছেটা কী? একই ছকে এবার হাফিজ ঘনিষ্ঠ আব্দুল খতম! পরের টার্গেট...

Pakistan: লস্কর ই তৈবা (Lashkar-e-Taiba (LeT) প্রধান তথা ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদ (terrorist Hafiz Saeed) ঘনিষ্ঠ জঙ্গিনেতাকে গুলি করে খুন! মৃত ওই ব্যক্তির নাম আব্দুল রহমান (Abdul Rehman) বলে জানা যাচ্ছে। গোটা বিশ্বজুড়ে আজ সোমবার পালিত হচ্ছে খুশির ইদ। পাকিস্তানজুড়েও খুশির মেজাজ। আর এর মধ্যেই চলল গুলি। অতর্কিতেই আব্দুলের উপর হামলা হয় বলে দাবি। খুব সামনে থেকে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে। ঘটনাস্থলেই আব্দুল রহমানের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, মৃত আব্দুল রহমান সইদের ঘনিষ্ঠ ছিলেন। শুধু তাই নয়, লস্করের আর্থিক লেনদেন সহ একাধিক কাজ করতেন বলেও জানা যাচ্ছে। বিশেষ করে লস্করের হয়ে ফাণ্ড জোগার করাটাও ছিল অন্যতম কাজ। ফলে পাকিস্তানের মাটিতেই জঙ্গিনেতার খুনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই পাক প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনও জঙ্গি যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও সরকারি ভাবে কোনও বার্তা দেওয়া হয়নি।

pakista-police

ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে স্থানীয় একটি দোকানে দাঁড়িয়ে ছিল আব্দুল। সেই সময় হঠাত করেই বাইক নিয়ে দুজন আসে। এবং এলোপাথাড়ি গুলি চালায়। শুধু তাই নয়। কারোর হাতে ধরার পরার আগেই অভিযুক্ত দুজন দ্রুত এলাকা ছাড়েন। যা খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় হাফিজ সইদ ঘনিষ্ঠ জঙ্গিনেতার। রোমহর্ষক ভিডিওটি একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

এক ওয়াল থেকে অন্য ওয়ালে ক্রমশ ছড়িয়ে পড়ছে। শুধু তাই নয়, কমেন্টের একেবারে বন্যা বয়ে যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, ঘরের মধ্যেই জঙ্গি পোষা কাল হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের। গত কয়েকমাসে একের পর এক জঙ্গি হামলায় রক্তাত্ব হতে হয়েছে সে দেশকে। এমনকী গত কয়েকদিন আগে বালোচিস্তানে একটি আস্ত ট্রেন হাইজ্যাক করে নেয় জঙ্গিরা। পণবন্দি করে রাখা হয় কয়েকশ যাত্রীকে।

Take a Poll

শুধু তাই নয়, গত কয়েকদিন আগে আব্দুল রহমানের মতো একই কায়দায় খুন হতে হয় লস্কর-ই-তৈবার কুখ্যাত জঙ্গি আবু কাতাল (Abu Qatal)। 'মোস্ট ওয়ান্টেড' তালিকার শীর্ষে ছিল সে। শুধু তাই নয়, লস্কর প্রধানের ডান হাত হিসাবে কাজ করত কাতাল। একাধিক সন্ত্রাসবাদ কার্যকলাপের সন গে যুক্ত ছিল সে। গত কয়েকদিন আগে একই কায়দায় অজ্ঞাতপরিচয় কয়কজন ব্যক্তি জঙ্গি আবু কাতাল (Abu Qatal)-কে খতম করে। ঘটনায় তার গাড়ির চালকেরও মৃত্যু হয়। এইও ঘটনায় কে বা কারা তা এখনও স্পষ্ট নয়। চলছে তদন্ত। এর মধ্যেই খুন আব্দুল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+