সিএএ-তে মুসলিমদের অন্তর্ভুক্তি চান তসলিমা নাসরিন

সিএএ-তে মুসলিমদের অন্তর্ভুক্তি চান তসলিমা নাসরিন

ভারত তাঁকে নিরাপদ আশ্রয় দিয়েছে। বিপদে পাশে দাঁড়িয়েছে ঠিকই। কিন্তু নাগরিকত্ব দেয়নি। বাংলাদেশি অমুসলিমদের ভারতের নাগরিকত্ব দানের সিদ্ধান্তের প্রশংসা করলেও মুসলিমদের কেন অন্তর্ভুক্ত করা হব না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলােদশি সাহিত্যকি তসলিমা নাসরিন।

তসলিমার দাবি

তসলিমার দাবি

ভারতের কোঝিকোড়েতে কেরল সাহিত্য উৎসবে যোগ দিয়ে বাংলাদেশের নির্বাসিত লেখিতা তসলিমা নাসরিন সিএএ-তে মুসলিমদের অন্তর্ভুক্তির দাবিতে সরব হয়েছেন। তসলিমা দাবি করেছেন বাংলাদেশে অসংখ্য মুক্তমনা মুসলিমকে অত্যাচারিত হতে হয়। ভারত যদি তাঁদের নাগরিকত্ব প্রদান করে তাহলে তাঁরা নিরাপদ আশ্রয় পান। বাংলাদেশে একের পর এক ব্লগারের খুনের ঘটনার কথা এই প্রসঙ্গে বলেছেন তিনি। তসলিমার দাবি বাংলাদেশের অনেক মুক্তমনা মুসলিম ব্লগারকে প্রাণ বাঁচাতে ইউরোপ আমেরিকায় পালিয়ে যেতে হয়েছে। তাঁর ভরত যদি তাঁদের নাগরিকত্ব প্রদান করে তাহলে তাঁদের দূরে যেতে হয় না প্রাণ বাঁচাতে।

সিএএ নিয়ে মোদী সরকারের প্রশংসা

সিএএ নিয়ে মোদী সরকারের প্রশংসা

বাংলাদেশি, আফগানিস্তান, পাকিস্তানি হিন্দুদের ভারতের নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্তে প্রশংসা করেছেন তসলিমা নাসরিন। ভারত সরকারের এই সিদ্ধান্ত উদারতার পরিচয় বলে মনে করেন তিনি। তবে এতে মুসলিমদের অন্তর্ভুক্ত করা হলে সেটা আরও ভাল হত বলে মনে করেন লেখিকা। বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর ভারতে পালিয়ে এসেছিলেন তসলিমা। ভারতেই আত্মগোপন করে ছিলেন দীর্ঘদিন। সেই ভরসা ভারত তাঁকে দিয়েছিল বলে জানিয়েছেন তসলিমা।

বাংলাদেশিদের নাগরিকত্ব প্রদানের বিরোধিতা

বাংলাদেশিদের নাগরিকত্ব প্রদানের বিরোধিতা

সিএএ হওয়ার পর থেকে অসম উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশিদের নাগরিকত্ব প্রদানের প্রতিবাদে। গুয়াহাটিতে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশের সহকারী হাইকমিশনার। সেই আন্দোলনে প্রভাব পড়েছিল ভারত-বাংলাদেশের মৈত্রী সম্পর্কেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+