শিয়রে তালিবান কাঁটা, মসনদে বসার পর প্রথমবারের পর আশাতীত ভাবে কমছে বাইডেনের জনপ্রিয়তা
শিয়রে তালিবান সঙ্কট, আশাতীত ভাবে কমছে বাইডেনের জনপ্রিয়তা
ভোটের আগে দিয়েছিলেন একগুচ্ছ প্রতিশ্রুতি। ট্রাম্পকে সরিয়ে মসনদে বসার পর সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণের রাস্তাতেও হাঁটার চেষ্টা করছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু কোভিডের বাড়বাড়ন্ত, টিকাকরণে ব্যর্থতা আর বর্তমানে আফগানিস্তানে তালিবান কাঁটায় বিদ্ধ হয়ে নাজেহাল অবস্থা বাইডেনের। RealClearPolitics-র একটি রিপোর্ট বলছে এই সমস্ত সমস্যার জেরে হু হু করে কমছে বাইডেনের জনপ্রিয়তা।

ডেল্টার দাপটে ধরাশায়ী বাইডেন শিবির
এদিকে করোনা দ্বিতীয় ঢেউ থিতু হতে না হতে ফের ডেল্টার দাপট বাড়ছে আমেরিকায়। এমনকী বর্তমানে ফের দৈনিক ১ লক্ষের বেশি আক্রান্তের খোঁজ মিলছে আমেরিকায়। টিকাকরণেও কমেছে গতি। আর এসবের জন্যই মুখ পুড়েছে বাইডেনের। এদিকে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহারের ঘোষণা করেছে নয়া মার্কিন সরকার। আর তাতেই রক্তের হোলিতে মেতেছে তালিবানেরা। ইতিমধ্যেই গোটা আফগানিস্তানের দখল নিয়ে ফেলেছে তারা।

বাইডেনের কারণেই তালিবান সঙ্কট?
এদিকে আফগানিস্তানের এই করুণ পরিণতির জন্য বর্তমানে বাইডেনকেই কাঠগড়ায় তুলছেন একটা বড় অংশের মানুষ। তারজেরে পপুলারিটি ইনডেক্সে গত সাত মাসে প্রথমবারের জন্য প্রায় অর্থেক হয়ে গেল বাইডেনের জনপ্রিয়তা। যদিও একাধিক পপুলারিটি ইনডেক্সেও কার্যত একই ফল এসেছে। সামগ্রিক ভাবে দেখা যাচ্ছে উপোরিউক্ত সমস্ত কারণের জন্য বাইডেনের জনপ্রিয়তা কমেছে প্রায় ৪৯.৯ শতাংশ।

অর্ধেক হয়ে গেল জনপ্রিয়তা
অন্যদিকে FiveThirtyEight পোলিংয়ের রিপোর্ট বলছে বাইডেনের জনপ্রিয়তা আগের থেকে ৮৯.৩ শতাংশ কমেছে। সেখানে RealClearPolitics-র রিপোর্ট বলছে এই হার আদপে ৪৯.৬ শতাংশ। আর এই রিপোর্টগুলি প্রকাশ্যে আসতেই ঘুম ছুটেছে মার্কিন প্রশাসনের। এদিকে আফগানিস্তানে আটকে থাকা আমেরিকানদের জন্য ফের নতুন ঘোষণা করতে দেখা গেল মার্কিন প্রেসিডেন্টকে। তালিবান বিধ্বস্ত আফগানিস্তানের মাটি থেকে সমস্ত মার্কিনিকে উদ্ধার না করা পর্যন্ত সেদেশে সেনা থাকবে বলে জানান তিনি, তাতে যদি নির্ধারিত সময় পিছিয়েও যায় তাতে পূর্ণ ছাড় দেওয়া হয়েছে মার্কিন সেনাকে।

আফগানিস্তানে আটকে ১৫ হাজার মার্কিনি
এদিকে পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত আফগানিস্তানে প্রায় ১৫ হাজার মার্কিন নাগরিক আটকে রয়েছেন। তাদের উদ্ধারের জন্য জোরদার চেষ্টা চালাচ্ছে মার্কিন সেনা।এদিকে আফগানিস্তান ছাড়তে চাওয়া মার্কিন নাগরিকদের কাবুলের বিমানবন্দরে পৌঁছাতে বাধা দিচ্ছে তালিবানেরা। যে কারণে ৩১ অগাস্টের পরেও আফগানিস্তানে মার্কিনিরা আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। যে কারণে নতুন করে উদ্বেগ বেড়েছে মার্কিন মুলুকে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications