Taiwan Earthquake:২৫ বছরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, তাইওয়ানের কম্পনের প্রভাব পড়তে পারে ভারতেও
বিধ্বংসী ভূমিকম্পে তছনচ তাইওয়ান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৭। আর তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে অসংখ্য বাড়ি ঘর। আহত শতাধিক। এখনও ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন অনেকেই। সুনামি সতর্কতা জারি করা হয়েছে এশিয়া জুড়ে।
তীব্র ভূমিকম্পের পর ৩৪ বার আফটার শক অনুভূত হয়েছে তাইওয়ানে। কিছুতেই কম্পনের আতঙ্ক কাটিয়ে ইঠতে পারছেন না বাসিন্দারা। দোলনার মতো দুলছিল রাস্তাঘাট। এদিকে জাপান এবং চিনের একাধিক জায়গায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভারতেও সুনামির আশঙ্কা থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

তাইওয়ানের ভূমিকম্পে রীতিমতো উদ্বেদে গবেষকরা। সাত সকালে হঠাৎ করে প্রকৃতিরক রুদ্ররুপে দিশেহারা বাসিন্দারা। ঘরবাড়ি হারিয়ে হাহাকার করছেন তাঁরা। এই রকম ভয়াবহ ভূমিকম্প গত ২৫ বছরে হয়নি বলেই জানিয়েছেন গবেষকরা। এর আগে ১৯৯৯ সালে তাইওয়ানের নানটওয়ে ৭.২ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। তাতে প্রায় ২৫০০ বাসিন্দা আহত হয়েছিলেন।
এখনও পর্যন্ত তাইওয়ানে ভূমিকম্পে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এখন অসংখ্য আহত হাসপাতালে ভর্তি রয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন বলে জানানো হচ্ছে। উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎখপরতায়।
তীব্র ভূমিকম্পের পরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাইওয়ানে নয় গোটা এশিয়ার উপকূলবর্তী এলাকায় সুনামির সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তালিকায় ভারতও থাকছে। ইতিমধ্যেই জাপান সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশিকা জারি করেছে। মৎস্যজীবীদেরও সতর্কও করা হয়েছে। অন্যদিকে চিনও উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে।
এদিকে জানা গিয়েছে জাপানে সমুদ্রের জল নামতে শুরু করেছে। তাতেই আরও আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক মাস আগেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। তারপরে সুমামিও দেখা দিয়েছিল। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছিল সেখানে। তার আগে গতবছর সিরিয়া এবং তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পের ঘটনা ঘটেছিল। পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা।
-
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা












Click it and Unblock the Notifications