প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র, তারই মধ্যে হতে চলেছে ট্রাম্পের শপথগ্রহণ
আর কিছু ঘণ্টা বাদেই মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে নির্বাচনে তাঁর বিতর্কিত জয়কে ধিক্কার জানিয়ে প্রতিবাদে উত্তাল আমেরিকা।
নিউ ইয়র্ক, ২০ জানুায়ারি : আর কিছু ঘণ্টা বাদেই মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে নির্বাচনে তাঁর জয়কে ধিক্কার জানিয়ে প্রতিবাদে উত্তাল আমেরিকা। তাঁদের কাছে ট্রাম্পের এই জয় বিতর্কিত'। প্রায় হাজারের মতো ট্রাম্প-বিরোধী এই প্রতিবাদে সামিল হয়েছেন। প্রতিবাদীদের মধ্যে রয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডে ব্লাসিও। তাদের দাবি মার্কিন প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই ডোনাল্ড ট্রাম্পের।
নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের সামনে ইতিমধ্যেই প্রতিবাদের ফেটে পড়ছেন মার্কিনিরা। হাতে 'স্টপ ট্রাম্প ' নামক ব্যানার নিয়ে রাস্তায় ক্রমাগত প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন তাঁরা।

সেদেশের ' রিফিউজ ফ্যাসিজম' নামের সংগঠনের সদস্যরাও যোগ দিয়েছেন এই প্রতিবাদে। যারা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ট্রাম্প বিরোধী সংগঠন। মার্কিন যুক্তরাষ্ট্রের ২০ জন প্রথম সারির ডেমোক্র্যাটিক কর্মী ইতিমধ্যেই এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে বয়কট করছেন বলে জানিয়েছেন। আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্টের শপথ পাঠের আগেই দেশ জোড়া এই প্রতিবাদে সেদেশের রাজনৈতিক পরিস্থিতির ছবি আরও স্পষ্ট হয়েছে ।
দেশের ১২ টি সিকিউরিটি চেক পয়েন্টেও প্রতিবাদ চলবে বলে জানানো হয়েছে। শুধু শপথের দিনই নয়, শপথ পাঠের পরের দিনও চলবে প্রতিবাদ। পরের দিন থাকছে প্রায়২ লাখ মহিলাদের প্রতিবাদ মিছিল। যা মনে করা হচ্ছে এযাবৎ কালে আমেরিকার সবচেয়ে বড় প্রতিবাদ মিছিল হতে চলেছে।এসমস্ত কথা মাথায় রেখে সেখানে মেট্রো চলাচল শনিবার তাডা়তাড়ি শুরু হবে বলে জানানো হয়েছে। আর এই সমস্ত প্রতিবাদকে কেন্দ্র করে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান মার্কিন ইতিহাসে একটি বিতর্কিত অধ্যায় হতে চেলেছে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications