তামিলদের দাবি পূরণে কাজ করবে শ্রীলঙ্কার সরকার, মোদীর বার্তার পরেই বড় ইঙ্গিত প্রেসিডেন্টের
India-Sri lanka: তামিল ইস্যুতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের (Sri Lankan President Anura Kumara Dissanayake) সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) । প্রধানমন্ত্রী বলেছেন, তামিলদের দাবি পূরণে শ্রীলঙ্কার সরকার সর্বোতভাবে কাজ করবে, এমনটাই আশা করছেন তিনি। শনিবারই এ বিষয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে। প্রভিশনাল কাউন্সিলর নির্বাচনের প্রতিশ্রুতি তামিলদের দেওয়া হয়েছে, তা পূরণ করার কথা বলেন মোদী।
বৈঠকের পর যৌথ সাংবাদিক (India-Sri lanka) বৈঠকে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, ভারতীয় বংশোদ্ভূত তামিল সম্প্রদায়ের মানুষের জন্য ১০,০০০ ঘর তৈরির কাজ দ্রুত সম্পন্ন হবে। তামিল সাধু থিরুভাল্লুভারের কথা উল্লেখ করে এদিন সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সত্যিকারের বন্ধু আর বন্ধুত্বের বন্ধন না থাকলে শত্রুর সঙ্গে আর কীভাবে লড়াই সম্ভব?

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে প্রথম বিদেশ সফরের জন্য যে ভারতকেই বেছে নিয়েছিলেন, সে কথাও এদিন উল্লেখ করেন মোদী। তিনি বলেন, আজ আমি প্রেসিডেন্ট দিশানায়েকের প্রথম বিদেশি অতিথি। দুই দেশের বিশেষ সম্পর্ক এভাবেই প্রতিফলিত হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এদিন নিশ্চিত করেছেন, ভারতের বিরুদ্ধে কার্যকলাপের ক্ষেত্রে শ্রীলঙ্কার মাটিকে ব্যবহার করতে দেওয়া হবে না।
শ্রীলঙ্কায় সংখ্যালঘু তামিল সম্প্রদায় আর সংখ্যাগুরু সিংহলা সম্প্রদায়ের মধ্যে একটা সংঘাত রয়েছে। ১৯৮০ থেকে ২০০৯ পর্যন্ত এই সংঘাতের জেরে গৃহযুদ্ধ পর্যন্ত হয়েছে। সেই যুদ্ধ শেষ হলেও বেশ কিছু সমস্যা রয়ে গিয়েছে। রাজনৈতিক অধিকার, ক্ষমতার লড়াই রয়ে গিয়েছে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে প্রধানমন্ত্রী মোদীকে জানিয়েছেন ভারত বিপদে যেভাবে সাহায্য করে, তা প্রশংসার যোগ্য। দুই দেশের এনার্জি হাব তৈরির চুক্তি নিয়েও কথা হয়েছে এদিন। দুই রাষ্ট্রনেতা একসঙ্গে সামপুর সোলার পাওয়ার প্রজেক্টের উদ্বোধন করেছেন।
সামপুর সোলার পাওয়ার প্লান্ট থেকে গোটা শ্রীলঙ্কার মানুষ উপকৃত হবে বলে উল্লেখ করেন মোদী। দিশানায়েকে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক যে আরও উন্নত হয়েছে, সে কথা উল্লেখ করেন দুজনেই। প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার রাজধানীতে পৌঁছনোর পরের দিনই সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়। ব্য়াংককে BIMSTEC সম্মেলনের পর এই শ্রীলঙ্কা সফরে গিয়েছেন মোদী। আর এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয়। বর্তমান পরিস্থিতিতে লঙ্কায় মোদীর যাওয়া চিন সহ একাধিক দেশের জন্যেও বড় বার্তা।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications