ভারত সফরের আগে চিন প্রসঙ্গে সাবধানী মন্তব্য শ্রীলঙ্কার নবনির্বাচিত রাষ্ট্রপতি গোতাবায়ার

ভারত সফরের আগে চিন প্রসঙ্গে সাবধানী মন্তব্য শ্রীলঙ্কার নবনির্বাচিত রাষ্ট্রপতি গোতাবায়ার

ভারত সফরের আগে ভারত-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন শ্রীলঙ্কার সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। এদিন তিনি বলেন আগামীতে শ্রীলঙ্কা ভারতের সাথেই কাজ করবে এবং এমন কোনও পদক্ষেপ গ্রহণ করবে না যা প্রতিবেশী দেশের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ভারত সফরের আগে চিন প্রসঙ্গে সাবধানী মন্তব্য শ্রীলঙ্কার নবনির্বাচিত রাষ্ট্রপতি গোতাবায়ার


অন্যদিকে ভারত ও চিন উভয় দেশের সঙ্গে শ্রীলঙ্কার কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করা হলে গোতাবায়া বলেন এই ক্ষেত্রে আমরা 'নিরপেক্ষ’ থাকাই পছন্দ করবো। এই প্রসঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা সব দেশের সাথেই কাজ করতে চাই এবং আমরা এমন কিছু করতে চাই না যার ফলে অন্য দেশের কোনও ক্ষতি হতে পারে। পাশাপাশি চিন প্রসঙ্গে আমরা ভারতের উদ্বেগের গুরুত্ব বুঝতে পারছি। সুতরাং আমরা এমন কোনও পদক্ষেপ নেবনা যার ফলে ভারতের নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পরে।”

গোতাবায়ার নির্বাচনের জয়ের পরে তাদের ভারত সম্পর্কে তার মনোভাব জানতে যথেষ্টই আগ্রহী ছিল আন্তর্জাতিক কূটনৈতিক মহল। এবার এই প্রসঙ্গে গোয়াতবা জানান চীন যদি আমাদের "বাণিজ্যিক অংশীদার" হতে পারে , তবে ভারতও "আমাদের আত্মীয়"। পাশাপাশি গোয়াতবে আরও বলেন, “আমরা নিরপেক্ষ দেশ হতে চাই। আমরা বড় দেশ গুলির মধ্যে শক্তির লড়াইয়ে মধ্যে যেতে চাই না। আমরা খুব ছোট দেশ তাই টিকে থাকতে আমদের ভারসাম্য রক্ষা করতেই হবে।”

রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণের পর ২৯ অক্টোবর গোতাবায়া রাজাপক্ষের এই মন্তব্যকে শ্রীলঙ্কার সাবধানী পদক্ষেপ হিসাবেই দেখছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+