কলম্বো বাস স্ট্যান্ড থেকে ৮৭টি বিস্ফোরক উদ্ধার করল শ্রীলঙ্কার পুলিশ
কলম্বো বাস স্ট্যান্ড থেকে ৮৭টি বিস্ফোরক উদ্ধার করল শ্রীলঙ্কার পুলিশ
কার্ফু এবং হাই অ্যালার্টের মধ্যেই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বাস স্ট্যান্ড থেকে ৮৭টি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে, কলম্বো বিমানবন্দরের কাছে একটি বোমাও নিষ্ক্রিয় করা হয়। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আরো নাশকতার আশঙ্কায় কলম্বো ও তার আশেপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি চলছে নাকা চেকিং।

উল্লেখ্য, রবিবার সকালে কলম্বোর কোচিকাডের সেন্ট অ্যান্টনিস চার্চ, পশ্চিমের উপকূল শহর নেগোম্বোর সেন্ট সেবাস্টিয়ান চার্চ, এবং পূর্বের বাত্তিকালোয়া শহরের জিওন চার্চে পরপর বিস্ফোরণ ঘটে। শাংগ্রি লা, দ্য সিনামন গ্র্যান্ড, দ্য কিংসবেরির মতো কলম্বোর পাঁচতারা হোটেল সহ মোট আট জায়গায় বিস্ফোরণ হয়।
বিস্ফোরণের পর রবিবার সন্ধে ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত কলম্বো জুড়ে কার্ফু জারি করে প্রশাসন। সোমবার সকালে কার্ফু তুলে নেওয়ার পরই নবম বিস্ফোরণটি হয়, কলম্বোর আরো একটি চার্চে। এই ভয়াবহ নাশকতার পিছনে স্থানীয় জঙ্গি সংগঠনের পাশাপাশি কোনো আন্তর্জাতিক চক্রের হাত রয়েছে বলেই মনে করছে শ্রীলঙ্কা সরকার। শ্রীলঙ্কার নাগরিকদেরই আত্মঘাতী হামলায় ব্যবহার করা হয়েছে বলেই অনুমান গোয়েন্দাদের।












Click it and Unblock the Notifications