শ্রীলঙ্কার রাষ্ট্রপতির ভাইকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন
কলম্বো, ২৮ মার্চ : শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনার ভাই প্রিয়নাথ সিরিসেনা (৪০) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
পুলিশের তরফে জানা গিয়েছে, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ২১৫ কিলোমিটার দূরে পোল্লুনারুয়ায় দু'দিন আগে হামলার শিকার হন প্রিয়ানাথ সিরিসেনা। তাঁকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে দুর্বৃত্তরা।

চিকিৎসাধীন অবস্থায় এদিন কলম্বোর একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পেশায় ব্যবসায়ী প্রিয়ানাথ মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। তাই অস্ত্রোপচার করেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লাকমল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নিজেই ধরা দিয়ে এই ব্যক্তি পুলিশকে জানিয়েছে যে কুড়ুল দিয়ে সে প্রিয়নাথকে হত্যা করেছে।
তবে কোন ঘটনার প্রেক্ষিতে এরকম ঘটল তার তদন্ত চলছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার প্রশাসন।
More From
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications