আইএমএফ-এর বেলআউট পাচ্ছে না শ্রীলঙ্কা, ৫১ বিলিয়ন ডলারের বিদেশী ঋণ খেলাপি হবে দেশটি
আইএমএফ-এর বেলআউট পাচ্ছে না শ্রীলঙ্কা, ৫১ বিলিয়ন ডলারের বিদেশী ঋণ খেলাপি হবে দেশটি
অর্থনৈতিক সংকটে জর্জরিত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা শেষ কয়েক দশকে অর্থনীতির এরকম বড় পতন দেখেনি শ্রীলঙ্কার সাধারণ মানুষ। মঙ্গলবার শ্রীলঙ্কার পক্ষ থেকে বলা হয়েছে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড)
কাছ থেকে পেতে চলা একটি বেলআউট মুলতুবি হয়েছে। যার ফলে প্রায় ৫১ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণে খেলাপি হয়েছে দেশটি। এই মাসের শেষের দিকে বেইল আউট নিয়ে আইএফএ-এর সঙ্গে আরও একবার আলোচনা হওয়ার কথা রয়েছে কলম্বোর। শ্রীলঙ্কার অর্থমন্ত্রক জানিয়েছে যে বিদেশী সরকারগুলি সহ ঋণদাতারা মঙ্গলবার বিকেল থেকে বকেয়া সুদের অর্থ চাইতে পারে শ্রীলঙ্কার কাছ থেকে।

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি নন্দলাল ওয়েরাসিংহে সাংবাদিকদের বলেছেন যে, এটা এমন এক পর্যায়ে এসেছে যে ঋণ পরিশোধ করা চ্যালেঞ্জিং এবং অসম্ভব। ঋণ পুনর্গঠন করা এবং হার্ড ডিফল্ট এড়ানোর জন্য সব চেয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া হতে পারে।
১১ এপ্রিল, ২০২২এ কলম্বোতে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রবেশপথে অর্থনৈতিক সঙ্কটের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছে হাজার হাজার সাধারন শ্রীলঙ্কান৷ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষে সাধারন নাগরিকদের "ধৈর্য্য" ধরার অনুরোধ করেছেন।
এর আগেই কলম্বো জানিয়েছে কয়েক দশকের মধ্যে তারা সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য বসবাস করছে - একটি কঠিন সময় এড়াতে শ্রীলঙ্কা অস্থায়ীভাবে বিদেশী ঋণ পরিশোধ স্থগিত করবে এবং খাদ্য, জ্বালানি এবং ওষুধের মতো প্রয়োজনীয় সামগ্রী আমদানির জন্য তার সীমিত বিদেশী রিজার্ভ সংরক্ষণ করবে।
গত সপ্তাহে শ্রীলঙ্কার রিজার্ভ ব্যাংক জানিয়েছে, মার্চ মাসে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক মাস আগের তুলনায় ১৬.২ শতাংশ কমে ১.৯ বিলিয়ন হয়েছে। ব্লুমবার্গের একটি বিশ্লেষণ অনুসারে আনুমানিক ৮ বিলিয়ন ঋণ পরিশোধের কারণে এই বছর হ্রাস পেয়েছে, এবং দ্রুত পতনশীল রিজার্ভ শ্রীলঙ্কার এই অর্থের একটি অংশও পরিশোধ করার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে।












Click it and Unblock the Notifications