শ্রীলঙ্কায় বৌদ্ধসন্ন্যাসীর বেশে হামলা চালানোর ছক জঙ্গিদের! হিজাব-বোরখা ঘিরে নয়া পদক্ষেপ প্রশাসনের

ইস্টারের রবিবারে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছিল শ্রীলঙ্কা। ২৫৩ জনের প্রাণহানি হয় জঙ্গিদের সেই নারকীয় হত্যালীলায়। জঙ্গি হামলায় মূল চক্রীদের খোঁজে তোলপাড় শুরু করে সেখানের নিরাপত্তাবাহিনী।

ইস্টারের রবিবারে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছিল শ্রীলঙ্কা। ২৫৩ জনের প্রাণহানি হয় জঙ্গিদের সেই নারকীয় হত্যালীলায়। জঙ্গি হামলায় মূল চক্রীদের খোঁজে তোলপাড় শুরু করে সেখানের নিরাপত্তাবাহিনী। শেষমেশ দুই ছেলে সহ জঙ্গি মাস্টারমাইন্ড হাশিমকে নিকেশ করে সেনা। এরপর একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে সেদেশের প্রশাসন।

শ্রীলঙ্কায় বৌদ্ধসন্ন্যাসীর বেশে হামলা চালানোর ছক জঙ্গিদের! হিজাব-বোরখা ঘিরে নয়া পদক্ষেপ প্রশাসনের

ইতিমধ্যেই শ্রীলঙ্কা প্রশাসনের তরফে জানানো হয়, নিরাপত্তার কারণে সেদেশে হিজাব, বোরখা জাতীয় পোশাক যা মুখ ঢাকবে , সেরকম পোশাকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা যায়, হামলার আগে জঙ্গিরা বোরখার ৯ টি সেট কিনেছিল। গোটা ঘটনার তদন্তে এই সমস্ত তথ্য় উঠে আসতেই তড়িঘড়ি বোরখা ও হিজাব নিয়ে পদক্ষের নেয় শ্রীলঙ্কা।

এদিকে, শ্রীলঙ্কার গোয়েন্দা রিপোর্টে একাধিক তাক লাগানো খবর উঠে আসছে। সেখানে বলা হয়েছে, বৌদ্ধ কোনও তীর্থস্থানে হামলা চালাতে পারে জঙ্গিরা। আর এর নেপথ্যেও উঠে আসছে ফের ন্যাশনাল তওহিদ জামাতের নাম।
রিপোর্টে দাবি করা হয়েছে, শ্রীলঙ্কায় এবার বৌদ্ধসন্ন্যাসীর বেশে হামলা চালানোর ছক কষছে জঙ্গিরা। এদিকে ভারত ও মার্কিন গোয়েন্দাদের তরফেও ফের শ্রীলঙ্কায় হামলার আশঙ্কার কথা জানোন হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+