ইজরায়েলে ফের উত্তেজনা, ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস
নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইজরায়েলে। নাগরিকদের সতর্ক করল ভারতীয় দূতাবাস। লেবানন এবং ইরাকের সঙ্গে নতুন করে ইজরায়েলের বিবাদের পরিস্থিতি তৈরি হয়েছে। তার জেরে নতুন করে সিঁদুরে মেঘ দেখা দিয়েছে।
নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে ইজরায়েলে। সেকারণে সেখানে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করেছে দূতাবাস। দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলার অনুরোধ জানানো হয়েছে। এবং নিজেদের নিরাত্তার কথা মাথায় রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

কয়েকদিন আগেই হামাসদের শীর্ষ নেতাকে নিকেশ করেছে ইজরায়েল। ইরাকের তেহেরানে তাঁর বাসভবনে গিয়ে তাঁকে হত্যা করা হয়। সেই অভিযানে তাঁর দেহরক্ষীও মারা গিয়েছে বলে জানা গিয়েছিল। হামাসদের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ চলছে। হামাসরা ইজরায়েলের উপর হামলা চালিয়ে একাধিক ইজরায়েলিকে পণবন্দি করেছিল।
দেশবাসীকে মুক্ত করতে গাজায় পাল্টা হামলা চালায় ইজরায়েল। সেখানে একের পর এক হত্যালীলা চালিয়েছিল ইজরায়েলি সেনা। ইজরায়েলের এই হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করেছিল গোটা বিশ্ব। শিশু মহিলা বৃদ্ধ কাউকে রেয়াত করা হয়নি। নির্বিচারে হত্যা করা হয়েছিল।
হামাল শীর্ষ নেতাকে হত্যা করার পর ইরাকও ইজরায়েলের উপরে রুষ্ট। এবং এর যোগ্য জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ইরাকের প্রেসিডেন্ট। তারপরেই লেবানেন উত্তর দিকের সীমান্তে ইজরায়েলি সেনার সঙ্গে সংঘর্ষ হচ্ছে। একের পর এক রকেট হামলা চালানো হচ্ছে। এই রকেট হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে।
হামাস শীর্ষ নেতা হানিয়ার হত্যাকাণ্ডের পর ইরাক ইজরায়েলকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিযারি দিয়েছিল। ইজরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের সংঘর্ষ এখনও থামেনি। তার জেরে মধ্য প্রাচ্যের সব দেশেই অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। সেকারণে আগে থেকেই ভারতীয়দের সতর্ক করেছে ইজরায়েল।












Click it and Unblock the Notifications