মৃত স্বজনের সঙ্গে সেলফি তোলার অ্যাপ বানাচ্ছে দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ায় এমন একটি মোবাইল অ্যাপলিকেশন তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে মৃত আত্মীয়স্বজনের সঙ্গে সেলফি তোলা যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মৃত সেই স্বজনের সঙ্গে কথাও বলা যাবে।
দক্ষিণ কোরিয়ায় এমন একটি মোবাইল অ্যাপলিকেশন তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে মৃত আত্মীয়স্বজনের সঙ্গে সেলফি তোলা যাবে।
অ্যাভাটার নামের এই অ্যাপটি ব্যবহার করে মারা যাওয়া বন্ধু বা পরিবারের সদস্যদের ছবি ত্রিমাত্রিক স্ক্যান করে এমনভাবে তৈরি করা হবে, যেন তিনি এখনো জীবিত। এরপর সেই ছবির পাশে নিজেকে দাড় করিয়ে মানুষজন সেলফি তুলতে পারবে, যেন জীবিত দুইজনের সেলফি।
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মৃত সেই স্বজনের সঙ্গে কথাও বলা যাবে।
এলরোইস নামের একটি প্রতিষ্ঠানের কর্ণধার, ইয়ুন জিন লিম বলছেন, আমরা আসলে এই পরিকল্পনাটা করেছি এমন কারো জন্য, যে তার কোন স্বজন বা বন্ধুকে হারিয়েছে। আমার ব্যক্তিগত একটি বিষয় থেকে প্রথম এই ধারণাটি আসে। কয়েকবছর আগে আমার দাদি মারা যান, কিন্তু আমি দুঃখের সাথে লক্ষ্য করলাম, তার সঙ্গে তার কোন ছবি নেই। এরকম ক্ষেত্রে আমাদের অ্যাভাটার হবে আদর্শ একটি অ্যাপ।
তিনি মনে করেন, এটা মিথ্যা বা জালিয়াতি নয়, কারণ এটি ত্রিমাত্রিক ছবি। আসল মানুষটি তো আসলে মনের ভেতরেই থাকে।
হয়তো অনেক মানুষ নেতিবাচক ভাবেও বিষয়টি ভাবতে পারে, বলছেন ইয়ুন জিন লিম।
প্রথমদিকে ছবিগুলো ত্রিমাত্রিক করার জন্য কোন পেশাদার প্রতিষ্ঠানের সহায়তা নিতে হবে। তবে ভবিষ্যতের মোবাইল ফোনে ত্রিমাত্রিক প্রযুক্তি চলে এলে তখন মানুষ নিজেরাই ছবি ত্রিমাত্রিক করে নিতে পারবেন বলে অ্যাপ নির্মাতারা আশা করছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications