Chenab Bridge: ফাঁস হয়ে গেল 'বন্ধু' চিনের বড় ষড়যন্ত্র! পাক গুপ্তচর সংস্থাকে কাজে লাগিয়ে একী কাণ্ড! সতর্ক ভারত
Chenab Bridge: একদিকে পূর্ব লাদাখে সেনা সরিয়ে বন্ধুত্বের বার্তা দিচ্ছে, অন্যদিকে ক্রমশ ভারতের বিরুদ্ধে ছক কষে যাচ্ছে লালচিন! আর তা করতে 'বন্ধু' পাকিস্তানকে কাজে লাগাচ্ছে সে দেশ। বিশ্বের সর্বোচ্চ রেলব্রিজ চেনাব রেল সেতু ( Chenab Bridge, the world's tallest railway bridge) তৈরি করেছে ভারত। যা এখন গোটা বিশ্বের নজরে রয়েছে।
আর সেই ব্রিজের (Chenab Bridge) বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছে বেজিং। আর এজন্য পাকিস্তানের গুপ্তচর সংস্থাকে ব্যবহার করা হচ্ছে বলে খবর। এমনকি আলাদা ভাবে চিনের গুপ্তচর সংস্থাও বৃহৎ এই রেল ব্রিজের বিষয়ে তথ্য জোগাড় করছে বলেও খবর।

চাঞ্চল্যকর এই তথ্য সামনে আসার পরেই সতর্ক ভারত। চিন এবং পাকিস্তানের কার্যকলাপের দিকে কড়া নজর রাখা হচ্ছে বলেও খবর। শুধু তাই নয়, চেনাব নদীর উপর তৈরি এই রেল সেতুর (Chenab Bridge) নজরদারিও বাড়ানো হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা এজেন্সিকে সতর্ক করা হয়েছে বলেও এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
আরও এক ইতিহাস তৈরির পথে ভারত। জম্মু-কাশ্মীরে এই রেল ব্রিজ তৈরি করা হচ্ছে। নদীর উপর প্রায় ৩৫৯ মিটার বা ১০৯ ফুট উচ্চতায় রয়েছে এই সেতু। তথ্য বলছে, প্যারিসে যে আইফেল টাওয়ার রয়েছে তার থেকেও অন্তত ৩৫ মিটার উঁচুতে এই রেলসেতু নির্মাণ করা হয়েছে। চেনাব রেল সেতু সে রাজ্যের পরিবহণ ব্যবস্থা তে তো বটেই, রণকৌশলগত ভাবেও বিপ্লব ঘটাবে বলে মনে করা হচ্ছে। খুব সহজেই এই ব্রিজ ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী 'শত্রু' পাকিস্তান এবং চিন সীমান্তে পৌঁছে যেতে পারবে। যা রীতিমত দু'দেশের চিন্তার কারণ হয়ে উঠতে পারে বলেই মত সামরিক বিশ্লেষকরা।
আর সেই কারণেই যাবতীয় তথ্য জোগাড় বলেও মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, দীর্ঘ ২০ বছর ধরে চেনাব নদীর উপর এই রেল ব্রিজ তৈরি করা হচ্ছে। উধমপুর শ্রীনগর বারামুলা রেল লিঙ্ক (USRBL) প্রকল্পের অধীনে এই সেতুটি তৈরি করা হচ্ছে। প্রকল্পের কাজ এখন শেষের মুখে। গত কয়েকদিন আগে রেল ব্রিজের উপর ভারতীয় রেল ট্রায়াল রান চালায়। সর্বোচ্চ ব্রিজের উপর দিয়ে ছুটে যায় ট্রেন। সেই ছবি পোস্ট করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
Successful trial run of MEMU train between Sangaldan - Reasi section of USBRL project.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 20, 2024
📍Jammu & Kashmir pic.twitter.com/GjaKX6Ci8Q
আর তাতেই ঘুম উড়েছে চিনের? আশঙ্কায় পাকিস্তানও।












Click it and Unblock the Notifications